
মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি:
চট্টগ্রামের মিরসরাই প্রেস ক্লাবের ২০২৬-২০২৮ মেয়াদের ১৭ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। নতুন কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন দৈনিক পূর্বকোণের মিরসরাই প্রতিনিধি আবু সাঈদ ভূঁইয়া এবং সাধারণ সম্পাদক হয়েছেন দৈনিক নয়া দিগন্তের মিরসরাই প্রতিনিধি এম মাঈন উদ্দিন।
নবগঠিত কমিটির অন্যান্য সদস্যরা হলেন—জ্যেষ্ঠ সহ-সভাপতি মাসিক মীরসরাই পত্রিকার যুগ্ম সম্পাদক সাইফুল হক সিরাজী, সহ-সভাপতি দৈনিক বাণিজ্য প্রতিদিনের চট্টগ্রাম প্রতিনিধি দিদারুল আলম ভূঁইয়া, জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক দৈনিক কালের কণ্ঠের মিরসরাই প্রতিনিধি এম আনোয়ার হোসেন, যুগ্ম সম্পাদক সিভয়েসের মিরসরাই প্রতিনিধি ফিরোজ মাহমুদ ও একুশে টিভির উত্তর চট্টগ্রাম প্রতিনিধি ইকবাল হোসেন জীবন।
কমিটিতে সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন দৈনিক দেশ রূপান্তরের মিরসরাই প্রতিনিধি আজমল হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক দৈনিক আজকের পত্রিকার মিরসরাই প্রতিনিধি সাফায়াত মেহেদী, কোষাধ্যক্ষ আরটিভির মিরসরাই প্রতিনিধি শিহাব উদ্দিন সিদ্দিক,দপ্তর সম্পাদক দৈনিক তৃতীয় মাত্রার মিরসরাই প্রতিনিধি আকতার হোসেন এবং ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক হয়েছেন সময়ের কণ্ঠস্বরের মিরসরাই প্রতিনিধি জাবেদুল ইসলাম।
এ ছাড়া কার্যকরী সদস্য হিসেবে রয়েছেন দৈনিক কালের কণ্ঠ মাল্টিমিডিয়ার চট্টগ্রাম ব্যুরো প্রধান এনায়েত হোসেন মিঠু, দৈনিক আমার দেশের মিরসরাই প্রতিনিধি নুরুল আলম, দৈনিক ইত্তেফাকের মিরসরাই প্রতিনিধি মোহাম্মদ ইউসুফ, দৈনিক ভোরের দর্পণের মিরসরাই প্রতিনিধি আশরাফ উদ্দিন এবং দৈনিক কালবেলার মিরসরাই প্রতিনিধি আজিজ আজহার।
নবনির্বাচিত সভাপতি আবু সাঈদ ভূঁইয়া বলেন, মিরসরাই প্রেস ক্লাবকে আরও গতিশীল ও শক্তিশালী করতে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করতে চান তিনি। সাংবাদিকদের পেশাগত মর্যাদা রক্ষা, পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধি এবং বস্তুনিষ্ঠ সাংবাদিকতার চর্চা জোরদারে নতুন কমিটি আন্তরিকভাবে কাজ করবে।
সাধারণ সম্পাদক এম মাঈন উদ্দিন বলেন, সাংবাদিকদের ঐক্য ও পেশাগত দক্ষতা বৃদ্ধির পাশাপাশি প্রেস ক্লাবের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার উদ্যোগ নেওয়া হবে। সদস্যদের কল্যাণ এবং সাংবাদিকদের অধিকার ও মর্যাদা রক্ষায় সবাইকে সঙ্গে নিয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
উল্লেখ্য, ১৯৯৩ সালে মিরসরাই প্রেস ক্লাব প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠার পর থেকে সংগঠনটি স্থানীয় সাংবাদিকদের পেশাগত কার্যক্রম, পারস্পরিক সহযোগিতা এবং এলাকার বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা গণমাধ্যমে তুলে ধরতে ভূমিকা রেখে আসছে। নতুন কমিটির মাধ্যমে সংগঠনটির কার্যক্রম আরও বেগবান হবে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের।
All rights reserved © 2019
Leave a Reply