
বরগুনা সদর উপজেলা প্রতিনিধি।
বরগুনায় চাঁদাবাজির মামলায় সাংবাদিক আসাদ সবুজকে গ্রেপ্তারের ঘটনায় সাংবাদিক মহলে উদ্বেগ ও প্রতিবাদের সৃষ্টি হয়েছে। তার বিরুদ্ধে দায়ের করা মামলাটি নিয়ে সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়ে অবিলম্বে নিঃশর্ত মুক্তির আহ্বান জানিয়েছেন বরগুনার সাংবাদিকরা।
সাংবাদিক মহলের পক্ষ থেকে বলা হয়েছে, সাংবাদিকরা সমাজের বিভিন্ন অনিয়ম,দুর্নীতি,অসঙ্গতি ও জনস্বার্থসংশ্লিষ্ট বিষয় তুলে ধরে সংবাদ প্রকাশ করে থাকেন। সংবাদ প্রকাশ বা পেশাগত দায়িত্ব পালনের কারণে কোনো সাংবাদিক হয়রানি, মামলা কিংবা গ্রেপ্তারের শিকার হলে তা স্বাধীন সাংবাদিকতা ও মতপ্রকাশের পরিবেশ নিয়ে উদ্বেগ তৈরি করে।
বরগুনার সাংবাদিকদের দাবি, সাংবাদিক আসাদ সবুজের বিরুদ্ধে আনা অভিযোগের সুষ্ঠু, নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্ত হওয়া প্রয়োজন। তদন্তের নামে কোনো ধরনের হয়রানি বা অন্যায় আচরণ কাম্য নয় বলেও তারা উল্লেখ করেন।
সাংবাদিক মহল সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আসাদ সবুজের অবিলম্বে নিঃশর্ত মুক্তির দাবি জানিয়েছে। একই সঙ্গে সাংবাদিকদের নিরাপদে ও স্বাধীনভাবে পেশাগত দায়িত্ব পালনের পরিবেশ নিশ্চিত করার আহ্বান জানানো হয়েছে।
তাদের বক্তব্য,একজন সাংবাদিকের কণ্ঠ রুদ্ধ হলে শুধু একজন ব্যক্তি ক্ষতিগ্রস্ত হন না; সমাজের অনিয়ম,দুর্নীতি ও অসঙ্গতি তুলে ধরার ক্ষেত্রেও এর প্রভাব পড়তে পারে।
বরগুনার সাংবাদিক মহল সাংবাদিক আসাদ সবুজের গ্রেপ্তারের বিষয়ে দ্রুত আইনানুগ প্রক্রিয়ায় বিষয়টির সুষ্ঠু নিষ্পত্তির দাবি জানিয়েছে।
All rights reserved © 2019
Leave a Reply