1. online@crimetv24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. admin@crimetv24.com : admin :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৯:৩৪ পূর্বাহ্ন

নারায়ণগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে ৫৮ জন গ্রেপ্তার।

নিজস্ব প্রতিনিধি :
  • আপডেট টাইম : বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
  • ৭১ বার পঠিত

নারায়ণগঞ্জ প্রতিনিধি:
নারায়ণগঞ্জ জেলার সাতটি থানা ও ডিবি পুলিশের পৃথক বিশেষ অভিযানে মাদক ব্যবসায়ী,মাদকসেবী,জুয়াড়ি ও বিভিন্ন মামলার আসামিসহ মোট ৫৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
সোমবার (২৮ সেপ্টেম্বর) জেলা পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমানের নির্দেশনায় জেলার বিভিন্ন এলাকায় এসব অভিযান পরিচালনা করা হয়।
পুলিশের তথ্য অনুযায়ী,গ্রেপ্তারদের মধ্যে ২ জন মাদক ব্যবসায়ী zez,২০ জন মাদকসেবী,জুয়া আইনে ৪ জন,অন্যান্য আইনে ২১ জন এবং নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ১১ জন সদস্য রয়েছেন।
অভিযানে নারাক্সক্সয়ণগঞ্জ সদর থানা থেকে ৫ জন,ফতুল্লা মডেল থানা থেকে ১১ জন,সিদ্ধিরগঞ্জ থানা থেকে ৯ জন, বন্দর থানা থেকে ১৪ জন,সোনারগাঁও থানা থেকে ১২ জন, রূপগঞ্জ থানা থেকে ৬ জন এবং আড়াইহাজার থানা থেকে ১ জনকে গ্রেপ্তার করা হয়।
সদর থানার অভিযানে ১০০ পিস ইয়াবা এবং সিদ্ধিরগঞ্জ থানার অভিযানে ১ কেজি ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে। সিদ্ধিরগঞ্জে ডাকাতির প্রস্তুতির অভিযোগেও একজনকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানিয়েছে, জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধ নিয়ন্ত্রণে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর

All rights reserved © 2019

Design By Raytahost