1. online@crimetv24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. admin@crimetv24.com : admin :
রবিবার, ৩১ মে ২০২৬, ০৪:২০ পূর্বাহ্ন

সিদ্ধিরগঞ্জে পুলিশের বিশেষ অভিযান,১১০ পুরিয়া হেরোইনসহ ১৪ আসামি গ্রেফতার।

নিজস্ব প্রতিনিধি :
  • আপডেট টাইম : সোমবার, ১৮ মে, ২০২৬
  • ৪৫ বার পঠিত

প্রতিবেদক: মোহাম্মদ হোসেন হ্যাপী
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মাদক, হত্যা মামলা, ওয়ারেন্টভুক্ত আসামি ও অন্যান্য অপরাধে জড়িতদের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনা করে ১৪ জনকে গ্রেফতার করেছে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ। এসময় উদ্ধার করা হয়েছে ১১০ পুরিয়া হেরোইন।
সোমবার (১৮ মে ২০২৬) সিদ্ধিরগঞ্জ থানাধীন বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। পরে গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়,নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী এর নির্দেশনা এবং সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এমদাদুল হক এর প্রত্যক্ষ নেতৃত্বে মাদকের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালিত হয়। গোপন সংবাদের ভিত্তিতে থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ১১০ পুরিয়া হেরোইনসহ ৫ জন মাদক কারবারিকে আটক করা হয়।
এছাড়াও হত্যা মামলার ১ আসামি, ওয়ারেন্টভুক্ত ৩ আসামি, বৈষম্যবিরোধী মামলার ২ আসামি এবং অন্যান্য অপরাধে জড়িত আরও ৩ জনকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছেন শফিকুল ইসলাম,মামুন, নাজিম উদ্দিন,জাহাঙ্গীর,সাইদ,মঞ্জুর,শাকিল হোসেন, রোকেয়া বেগম,ইয়াছিন,রানা ভূইয়া, শরিফ, নাঈম হোসেন, নাজমুল ইসলাম দিপ্তি ও আশিক।
সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ জানিয়েছে, মাদকসহ সকল ধরনের অপরাধ দমনে তাদের অভিযান অব্যাহত থাকবে। এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়মিত অভিযান ও নজরদারি জোরদার করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর

All rights reserved © 2019

Design By Raytahost