1. online@crimetv24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. admin@crimetv24.com : admin :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৯:৩৩ পূর্বাহ্ন

রামুতে এসআরবি-১৫’র অভিযান,ফেলে যাওয়া ইয়ামাহা আর-১৫ ও ধারালো অস্ত্র উদ্ধার।

বিশেষ প্রতিনিধি:
  • আপডেট টাইম : সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬
  • ৭৭ বার পঠিত

সাদ্দাম হোসেন সাজ্জাদ :
কক্সবাজারের রামুতে অভিযান চালিয়ে একটি ইয়ামাহা আর-১৫ মোটরসাইকেল ও ধারালো দেশীয় অস্ত্র উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১৫। অভিযানের সময় সন্দেহভাজনরা সদস্যদের লক্ষ্য করে ধারালো অস্ত্র নিক্ষেপ করে পালিয়ে যায় বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
রোববার (২৭ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে রামু উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের ধেচুয়াপালং এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় এসআরবি-১৫। এ সময় একটি দ্রুতগতির মোটরসাইকেলকে থামার সংকেত দিলে আরোহীরা পালানোর সময় এসআরবি সদস্যদের লক্ষ্য করে কাঠের হাতলযুক্ত একটি ধারালো ছোরা নিক্ষেপ করে।
পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে ফেলে যাওয়া ইয়ামাহা আর-১৫ মোটরসাইকেল ও একটি ধারালো দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
এসআরবি-১৫ জানায়,পলাতক সোহেল রানা ওরফে সোহেল, হাতি সোহেল ও জসিম উদ্দিন সোহেলের বিরুদ্ধে কক্সবাজার সদর ও রামু থানায় হত্যা,অস্ত্র আইন,দ্রুত বিচার আইন, সরকারি কাজে বাধা ও ডাকাতিসহ ১৭টি মামলা বিচারাধীন ও তদন্তাধীন রয়েছে। এ ঘটনায় রামুর কম্বনিয়া এলাকার মো. রুবেল (৩৬) নামের আরও একজনের সংশ্লিষ্টতার কথা জানিয়েছে বাহিনীটি।
উদ্ধার করা মোটরসাইকেল ও অস্ত্র পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য রামু থানায় হস্তান্তর করা হয়েছে। পলাতকদের গ্রেপ্তারে গোয়েন্দা নজরদারি ও অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে এসআরবি-১৫।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর

All rights reserved © 2019

Design By Raytahost