1. online@crimetv24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. admin@crimetv24.com : admin :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৯:৩৩ পূর্বাহ্ন

শিবপুরে ক্রীড়া সামগ্রী ও গাছের চারা বিতরণ,নতুন এসিল্যান্ডের যোগদান।

বিশেষ প্রতিনিধি :
  • আপডেট টাইম : সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৩৭ বার পঠিত

জেলা প্রতিনিধি,নরসিংদী।
নরসিংদীর শিবপুর উপজেলার জয়নগর ইউনিয়নের কমড়াবর ঋষিপাড়া ছায়াবীথি বিদ্যা নিকেতনে ক্রীড়া সামগ্রী ও বিভিন্ন ফলজ গাছের চারা বিতরণ করা হয়েছে।
সোমবার (২৮ সেপ্টেম্বর ২০২৬) সকালে শিক্ষার্থী ও প্রতিষ্ঠানের মাঝে এসব ক্রীড়া সামগ্রী ও গাছের চারা বিতরণ করেন শিবপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোছাঃ ফারজানা ইয়াসমিন।
এ সময় উপস্থিত ছিলেন শিবপুর উপজেলা সমাজসেবা অফিসার কে এম আবু রায়হান,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আলতাফ হোসেন,বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ বাছেদ,জমিদাতা জোৎস্না বেগম,জয়নগর ইউনিয়ন পরিষদের সদস্য হুমায়ুন আহমেদ, কামাল হোসেন, শাহাদাত, আরিফ মিয়াসহ শিক্ষক,শিক্ষার্থী ও অভিভাবকরা।
এদিকে শিবপুর উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগদান করেছেন সামিউর রহমান। তিনি বিসিএস প্রশাসন ক্যাডারের ৪০তম ব্যাচের কর্মকর্তা।

দীর্ঘ এক মাস পর শিবপুরে নতুন সহকারী কমিশনার (ভূমি) যোগদান করায় ভূমি সেবা নিতে আসা স্থানীয়দের মধ্যে স্বস্তি ফিরেছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। তৃণমূল পর্যায়ের সাধারণ মানুষ দ্রুত ও হয়রানিমুক্ত ভূমি সেবা পাওয়ার প্রত্যাশা করছেন।
শিবপুরবাসীর প্রত্যাশা,নতুন সহকারী কমিশনার (ভূমি) সামিউর রহমান সততা,ন্যায়নীতি ও কর্মদক্ষতার মাধ্যমে ভূমি সেবার মান আরও উন্নত করতে ভূমিকা রাখবেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর

All rights reserved © 2019

Design By Raytahost