1. online@crimetv24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. admin@crimetv24.com : admin :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১০:২৯ পূর্বাহ্ন

সোনারগাঁয়ে আল-কোরআন অবমাননার অভিযোগে ব্যক্তি গ্রেপ্তার।

নিজস্ব প্রতিনিধি :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬
  • ১১৯ বার পঠিত

মোহাম্মদ হোসেন হ্যাপী:নিজস্ব প্রতিবেদক।
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে একটি মসজিদের ভেতরে পবিত্র আল-কোরআন অবমাননার অভিযোগে ইয়া নবী (৩৬) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে সোনারগাঁও থানা পুলিশ।
গ্রেপ্তার ইয়া নবী সোনারগাঁও উপজেলার সাদিপুর ইউনিয়নের বরাব এলাকার বাসিন্দা। তিনি মঞ্জু মিয়ার ছেলে এবং জাহানারার সন্তান।
পুলিশ সূত্রে জানা যায়,২১ সেপ্টেম্বর ২০২৬ সোনারগাঁও উপজেলার সাদিপুর ইউনিয়নের বরাব পশ্চিমপাড়া এলাকার হাজী আব্দুর রহমান জামে মসজিদের ভেতরে পবিত্র আল-কোরআন নিয়ে অবমাননাকর আচরণের অভিযোগ ওঠে। মসজিদে স্থাপিত সিসিটিভি ক্যামেরার ফুটেজে ঘটনাটি ধারণ হয়েছে বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে।
ঘটনার খবর পেয়ে নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মো. হাবিবুর রহমানের নির্দেশনায় সোনারগাঁও থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে অভিযোগের ভিত্তিতে ইয়া নবীকে গ্রেপ্তার করা হয়।
এ ঘটনায় সোনারগাঁও থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিকে আইনগত প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
নারায়ণগঞ্জ জেলা পুলিশ জানিয়েছে, কোনো ঘটনাকে কেন্দ্র করে গুজব,অপপ্রচার বা উত্তেজনা ছড়িয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি না ঘটানোর জন্য সবাইকে সতর্ক থাকতে হবে। কোনো অভিযোগ বা তথ্য পাওয়া গেলে আইন নিজের হাতে না তুলে দ্রুত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানোর আহ্বান জানিয়েছে পুলিশ।
জননিরাপত্তা,শান্তি ও সামাজিক সম্প্রীতি বজায় রাখতে নারায়ণগঞ্জ জেলা পুলিশ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণে তৎপর রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর

All rights reserved © 2019

Design By Raytahost