1. online@crimetv24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. admin@crimetv24.com : admin :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১০:২৯ পূর্বাহ্ন

গাজীপুরে জাতীয় সাংবাদিক সংস্থার জেলা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত।

নিজস্ব প্রতিনিধি :
  • আপডেট টাইম : রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬
  • ৯০ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক:
গাজীপুরে জাতীয় সাংবাদিক সংস্থা জেলা কমিটির পরিচিতি সভা,আলোচনা ও সদস্যদের মধ্যে পরিচয়পত্র বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় সাংবাদিক সংস্থার গাজীপুর জেলা কমিটির সভাপতি মো.রফিকুল ইসলাম। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর বিএনপির সভাপতি ও ডিসিসি প্রশাসক শওকত হোসেন সরকার।
প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের মহাসচিব মো. আলমগীর গনি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নীতি নির্ধারক পরিষদের সদস্য সচিব মুহাম্মদ মনজুর হোসেন, কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সাংগঠনিক সচিব মাসুদুর রহমান মিলন ও মেহেদী হাসান এবং দপ্তর সম্পাদক রাব্বি মোল্লা।
সাংবাদিকদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান
প্রধান অতিথির বক্তব্যে শওকত হোসেন সরকার বলেন, সাংবাদিকরা সমাজের বাস্তব চিত্র তুলে ধরার মাধ্যমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। একজন সাংবাদিক সত্য ও বস্তুনিষ্ঠ তথ্য তুলে ধরলে সমাজ আরও সুন্দর ও সুশীল হয়ে ওঠে।
তিনি জাতীয় সাংবাদিক সংস্থার সঙ্গে সংশ্লিষ্ট সাংবাদিকদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।
তিনি আরও বলেন, কোনো সাংবাদিক হুমকি বা হামলার শিকার হলে তাদের পাশে থাকার চেষ্টা করবেন। জুলাই আন্দোলনের পর তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি গণমাধ্যমকর্মীদের সহযোগিতায় কাজ করতে প্রস্তুত বলেও তিনি উল্লেখ করেন।
প্রধান আলোচক মো.আলমগীর গনি বলেন, জাতীয় সাংবাদিক সংস্থা ১৯৮২ সালে প্রতিষ্ঠার পর থেকে দেশ ও জাতির কল্যাণে কাজ করে আসছে। গাজীপুর জেলা কমিটির সাংগঠনিক কার্যক্রম অতীতে প্রত্যাশিত পর্যায়ে না থাকায় কয়েক দফা কমিটি পরিবর্তন করা হয়েছে।
তিনি বলেন, এবারের কমিটি পেশাদার সাংবাদিকদের সমন্বয়ে গঠিত হয়েছে। নতুন কমিটি আগামী দিনে গাজীপুরবাসীর কল্যাণে আরও সক্রিয়ভাবে কাজ করবে বলে তিনি আশা প্রকাশ করেন।
এ সময় সাংবাদিকদের প্রতি প্রধান অতিথির সম্মান ও সহযোগিতার মনোভাবের প্রশংসা করে জাতীয় সাংবাদিক সংস্থার পক্ষ থেকে তাকে অভিনন্দন জানানো হয়।
অনুষ্ঠানের একপর্যায়ে সংগঠনের সদস্যদের মধ্যে পরিচয়পত্র বিতরণ করা হয়। শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন জেলা কমিটির সাধারণ সম্পাদক কাজী শাকিল।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা কমিটির সভাপতি অ্যাডভোকেট দেবাশীষ রায়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর

All rights reserved © 2019

Design By Raytahost