1. online@crimetv24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. admin@crimetv24.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩১ পূর্বাহ্ন

চাষাড়ায় শুভ হত্যা মামলায় ধিমন গ্রেফতার,৭ দিনের রিমান্ড আবেদন।

নিজস্ব প্রতিনিধি :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬
  • ২৮ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক:
নারায়ণগঞ্জ শহরের চাষাড়া এলাকায় শ্রী শুভ চন্দ্র দাস (৩০) হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত থাকার অভিযোগে মোঃ সাকিব সরকার দিমুন ওরফে ধিমন (২৩) নামে আরও এক যুবককে নরসিংদী থেকে গ্রেফতার করেছে নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুর ১টা ১০ মিনিটের দিকে নরসিংদী সদর থানাধীন শিলমান্দী এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে একটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে। পরে গ্রেফতারকৃত ধিমনকে ৭ দিনের রিমান্ডের আবেদন করে আদালতে সোপর্দ করা হয়।
যেভাবে হত্যাকাণ্ডের ঘটনা
পুলিশ সূত্রে জানা যায়,গত ৫ সেপ্টেম্বর রাত আনুমানিক দেড়টার দিকে সংবাদ পেয়ে নারায়ণগঞ্জ সদর মডেল থানা পুলিশ হকার্স মার্কেটের পেছনে দুর্গামলের সামনে সড়ক থেকে শুভ চন্দ্র দাসের গুলিবিদ্ধ ও চাকুর আঘাতে রক্তাক্ত মরদেহ উদ্ধার করে।
নিহত শুভ চন্দ্র দাস নারায়ণগঞ্জ সদর থানাধীন গলাচিপা এলাকার বাসিন্দা। এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে সদর মডেল থানায় মামলা দায়ের করেন। মামলাটি সদর মডেল থানার মামলা নং-০৮,তারিখ ৫ সেপ্টেম্বর ২০২৬; এতে পেনাল কোডের ৩০২/৩৪ ধারায় অভিযোগ আনা হয়েছে।

ঘটনাটি চাঞ্চল্যকর ও স্পর্শকাতর হওয়ায় নারায়ণগঞ্জে নবাগত পুলিশ সুপার মো.হাবিবুর রহমানের নির্দেশনায় ডিবির অতিরিক্ত পুলিশ সুপার মো.হাসিনুজ্জামানের তত্ত্বাবধানে একটি বিশেষ দল তদন্ত শুরু করে।
পুলিশের দাবি, ঘটনার ২৪ ঘণ্টার মধ্যেই হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করে ঘটনায় জড়িত থাকার অভিযোগে তিনজনকে আটক করা হয়। আটক ব্যক্তিদের মধ্যে দুজন আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। অপর আসামি সুমনকে পাঁচ দিনের পুলিশ রিমান্ডে নেওয়া হয়।
পুলিশ আরও জানায়,সুমনের দেওয়া তথ্যের ভিত্তিতে হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়।
তদন্ত সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাদের ভাষ্য অনুযায়ী,আটক আসামিদের জবানবন্দি এবং ঘটনাস্থল ও আশপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণে ধিমনের সম্পৃক্ততার তথ্য পাওয়া যায়। এরপর তার অবস্থান শনাক্ত করে অভিযান চালায় ডিবি।
ডিবির তদন্তকারী কর্মকর্তা এসআই মফিজুল ইসলাম, পিপিএমের নেতৃত্বে একটি দল নরসিংদীর শিলমান্দী এলাকায় অভিযান চালিয়ে ধিমনকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত ধিমন নারায়ণগঞ্জের ফতুল্লা থানাধীন হাজীগঞ্জ, পাঠানতলী প্রাথমিক বিদ্যালয়ের বিপরীত পাশের এলাকার নাদির সরকারের ছেলে।
পুলিশ জানিয়েছে,শুভ চন্দ্র দাস হত্যা মামলায় ধিমনের ভূমিকা ও হত্যাকাণ্ডের সঙ্গে তার সম্পৃক্ততার বিষয়ে আরও তথ্য জানতে তাকে জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিনের রিমান্ড চেয়ে আদালতে সোপর্দ করা হয়েছে। মামলার তদন্ত অব্যাহত রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর

All rights reserved © 2019

Design By Raytahost