1. online@crimetv24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. admin@crimetv24.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৩ পূর্বাহ্ন

এসআরবি,গুম ও সাইবার আইন নিয়ে এনসিপির আলোচনা সভায় আব্দুল্লাহ আল আমিন।

নিজস্ব প্রতিবেদক :।
  • আপডেট টাইম : শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬
  • ১ বার পঠিত

L চীফ মোহাম্মদ হোসেন হ্যাপী
এসআরবি,গুম ও সাইবার আইনের মাধ্যমে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ এবং নাগরিক অধিকার সুরক্ষার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কার্যালয়ে,এসআরবি,গুম ও সাইবার আইন,মানবাধিকার লঙ্ঘনের সম্মিলিত আয়োজন’শীর্ষক এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সদস্য সচিব অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন।

Vd
বক্তব্যে অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন আইনশৃঙ্খলা বাহিনীর জবাবদিহি নিশ্চিত করা,গুমের অভিযোগের নিরপেক্ষ তদন্ত এবং সাইবার আইনের অপব্যবহার বন্ধের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন। পাশাপাশি নাগরিকের মতপ্রকাশের স্বাধীনতা রক্ষায় কার্যকর পদক্ষেপ নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
তিনি বলেন,কোনো ব্যক্তির বিরুদ্ধে অপরাধের অভিযোগ থাকলে প্রচলিত আইনের আওতায় ন্যায়সংগত বিচার নিশ্চিত করতে হবে। গুম, হয়রানি কিংবা ভিকটিম ব্লেমিংয়ের মাধ্যমে বিচারপ্রক্রিয়ার বিকল্প তৈরি করা গ্রহণযোগ্য নয়।
আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, এবি পার্টির সদস্য সচিব ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, ভয়েস অব রিফর্মের উদ্যোক্তা ফাহিম মাশরুর, এনসিপির রাজনৈতিক পর্ষদের সদস্য সারোয়ার তুষারসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
সভায় মানবাধিকার, গুমের অভিযোগ, সাইবার আইন, নাগরিকের মতপ্রকাশের স্বাধীনতা, আইনের শাসন এবং রাষ্ট্রীয় জবাবদিহি নিয়ে আলোচনা করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর

All rights reserved © 2019

Design By Raytahost