1. online@crimetv24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. admin@crimetv24.com : admin :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১১:৩০ পূর্বাহ্ন

মাদক, কিশোর গ্যাং ও ছিনতাইকারীদের বিরুদ্ধে নারায়ণগঞ্জ পুলিশের অভিযান, গ্রেপ্তার ১২২।

নিজস্ব প্রতিনিধি :
  • আপডেট টাইম : রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৯৬ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি:মোঃ হোসেন হ্যাপী।

নারায়ণগঞ্জে জেলা পুলিশের বিশেষ অভিযান,একদিনে গ্রেপ্তার ১২২।
নারায়ণগঞ্জে মাদক ব্যবসায়ী,মাদকসেবী,কিশোর গ্যাং ও ছিনতাইকারীদের বিরুদ্ধে বিশেষ অভিযান শুরু করেছে জেলা পুলিশ। অভিযানের প্রথম দিনেই বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে ১২২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
শনিবার (৫ সেপ্টেম্বর ২০২৬) সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত নারায়ণগঞ্জ জেলার সাতটি থানায় একযোগে এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
নারায়ণগঞ্জ জেলা পুলিশের নবাগত পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমানের নেতৃত্বে এবং তাঁর নির্দেশনায় এ অভিযান পরিচালিত হয়। জেলার ৭ জন অতিরিক্ত পুলিশ সুপার ও ১ জন সহকারী পুলিশ সুপারের তত্ত্বাবধানে সাত থানার অফিসার ইনচার্জ (ওসি) ও পুলিশ সদস্যরা অভিযানে অংশ নেন।
জেলা পুলিশ সূত্রে জানা গেছে, বিশেষ অভিযানে মাদক ব্যবসায়ী, মাদকসেবী, কিশোর গ্যাং ও ছিনতাইসহ বিভিন্ন অপরাধে জড়িতদের বিরুদ্ধে অভিযান চালানো হয়। অভিযানে মোট ১২২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের পর আগামীকাল (৬ সেপ্টেম্বর) তাদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে বলে জানিয়েছে জেলা পুলিশ।
নারায়ণগঞ্জ জেলা পুলিশ জানিয়েছে, জননিরাপত্তা নিশ্চিত করা এবং জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।
জেলা পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, নিরাপদ নারায়ণগঞ্জ গড়তে জনগণের পাশে থেকে অপরাধ দমনে কঠোর অবস্থানেu থাকবে নারায়ণগঞ্জ জেলা পুলিশ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর

All rights reserved © 2019

Design By Raytahost