1. online@crimetv24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. admin@crimetv24.com : admin :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০২:৩১ পূর্বাহ্ন

পটুয়াখালীতে মৌসুমি নিম্নচাপের প্রভাবে মুষলধারে বৃষ্টি, বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত।

বিশেষ প্রতিনিধি :
  • আপডেট টাইম : সোমবার, ১৭ আগস্ট, ২০২৬
  • ১৫০ বার পঠিত

স্টাফ রিপোর্টার, পটুয়াখালী | ১৭ আগস্ট ২০২৬।

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উপকূলীয় এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি ঘনীভূত হয়ে মৌসুমি নিম্নচাপে পরিণত হয়েছে। এর প্রভাবে পটুয়াখালীতে সোমবার সকাল ৮টা থেকে শুরু হয়েছে মুষলধারে বৃষ্টিপাত। টানা বৃষ্টিতে জনজীবনে নেমে এসেছে দুর্ভোগ। বিশেষ করে নিম্ন আয়ের শ্রমজীবী মানুষ পড়েছেন চরম ভোগান্তিতে।
আবহাওয়া পরিস্থিতির প্রভাবে পটুয়াখালীর উপকূলীয় এলাকাজুড়ে আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে। একই সঙ্গে উত্তাল হয়ে উঠেছে কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগর। সাগরে বড় বড় ঢেউ তীরে আছড়ে পড়ছে।
মৌসুমি নিম্নচাপের প্রভাবে উপকূলীয় এলাকার ওপর দিয়ে যেকোনো সময় ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এ কারণে পায়রা, চট্টগ্রাম, কক্সবাজার ও মোংলা সমুদ্রবন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।
এদিকে উপকূলীয় এলাকার সব মাছধরা ট্রলারকে উপকূলের কাছাকাছি থেকে সতর্কতার সঙ্গে চলাচল করতে বলা হয়েছে। আবহাওয়া পরিস্থিতির অবনতি হলে সাধারণ মানুষ ও নৌযান চলাচলে আরও দুর্ভোগ সৃষ্টি হতে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর

All rights reserved © 2019

Design By Raytahost