1. online@crimetv24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. admin@crimetv24.com : admin :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৮:৪৯ পূর্বাহ্ন

সালাউদ্দিন আহমেদের সুস্থতা কামনায় কদমতলী থানা মডেল প্রেস ক্লাবের দোয়া মাহফিল।

নিজস্ব প্রতিবেদক।
  • আপডেট টাইম : শনিবার, ১০ অক্টোবর, ২০২৬
  • ৭২ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক, ঢাকা:
বিএনপির বাণিজ্যবিষয়ক সম্পাদক,অবিভক্ত ঢাকা-৪ ও ঢাকা-৫ আসনের সাবেক সংসদ সদস্য এবং প্রবীণ রাজনীতিবিদ আলহাজ্ব সালাউদ্দিন আহমেদের দ্রুত সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১০ অক্টোবর) রাত ১০টায় রাজধানীর কদমতলী থানাধীন রায়েরবাগের পুতুলবাড়ি রেস্তোরাঁয় কদমতলী থানা মডেল প্রেস ক্লাবের উদ্যোগে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যুগান্তর পত্রিকার সিনিয়র রিপোর্টার ও কদমতলী থানা মডেল প্রেস ক্লাবের আহ্বায়ক খোরশেদ আলম শিকদার। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন মানবকণ্ঠ পত্রিকার রিপোর্টার ও সংগঠনটির সদস্য সচিব কে এম সোলায়মান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রেস ক্লাবের প্রধান উপদেষ্টা নান্নু মীর।
দোয়া মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রেস ক্লাবের উপদেষ্টা ও এটিএন বাংলা টেলিভিশনের অ্যাডমিন পারভেজ ইমাম, স্বাধীন সংবাদ পত্রিকার সম্পাদক আনোয়ার হোসেন আকাশ, প্রবীণ সাংবাদিক জাকির মাঝি এবং সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও জয় টিভির প্রতিনিধি মো. রিদওয়ান আবিদ চৌধুরী জয়।
এ ছাড়া উপস্থিত ছিলেন সংগঠনটির যুগ্ম আহ্বায়ক ও স্বাধীন সংবাদ-এর প্রতিনিধি মো. বাবলু শেখ, স্বাধীন খবর-এর প্রতিনিধি ইঞ্জিনিয়ার মো. হাসান আলী, নাগরিক টিভির প্রতিনিধি মো. রাহাদ হোসেন, সকালের সময়-এর প্রতিনিধি আরিফুর রহমান, নতুন কাগজ-এর প্রতিনিধি এইচ এম হাকিম, স্বাধীন সংবাদ-এর প্রতিনিধি কাওছার আহমেদ পনির এবং নিউ নেশন-এর প্রতিনিধি নাজমুল হাসানসহ প্রেস ক্লাবের অন্যান্য সদস্য ও সাংবাদিকরা।
অনুষ্ঠানে বক্তারা আলহাজ্ব সালাউদ্দিন আহমেদের দীর্ঘ রাজনৈতিক জীবনের বিভিন্ন দিক তুলে ধরেন। একই সঙ্গে দলীয় কর্মকাণ্ড ও এলাকার মানুষের কল্যাণে তাঁর অবদানের কথা স্মরণ করেন তাঁরা।

পরে আলহাজ্ব সালাউদ্দিন আহমেদের দ্রুত আরোগ্য, সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। পাশাপাশি তাঁর পরিবারের কল্যাণ এবং দেশ ও জাতির উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর

All rights reserved © 2019

Design By Raytahost