1. online@crimetv24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. admin@crimetv24.com : admin :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৯:৩৬ পূর্বাহ্ন

বন্দরে অপহরণ মামলার আসামি ও তালিকাভুক্ত ছিনতাইকারীসহ ২ জন গ্রেপ্তার।

নিউজ ডেস্ক।
  • আপডেট টাইম : সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬
  • ১১২ বার পঠিত

নিউজ ডেস্ক:
নারায়ণগঞ্জের বন্দর থানায় দায়ের করা অপহরণ মামলার সন্দেহভাজন আসামি ও তালিকাভুক্ত ছিনতাইকারী রফিকুল ইসলাম সানি (৩৫) এবং মো.আওরালী (৪৬)কে গ্রেপ্তার করেছে এসআরবি-১১,সিপিসি-১।
রোববার (২৭ সেপ্টেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে নারায়ণগঞ্জ সদর থানার হাজীগঞ্জ ও কালীর বাজার এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
এসআরবি-১১ জানায়,গত ৮ সেপ্টেম্বর রাতে WhatsApp-এ ‘তিন্নি’ নামে পরিচয় দেওয়া এক নারীর মাধ্যমে সানজিদ হাসান রাফি (২৫)কে বন্দর থানার নবীগঞ্জ ঘাট এলাকায় ডেকে নেওয়া হয়। সেখানে কয়েকজন ব্যক্তি তাকে মিশুক গাড়িতে তুলে মারধর ও ভয়ভীতি দেখিয়ে নগদ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়।
পরে তাকে রাজবাড়ি এলাকার একটি কবরস্থানের পেছনে নিয়ে আরও কয়েকজন সহযোগী যোগ দেয় এবং পরিবারের কাছে মুক্তিপণ দাবি করা হয়। ভুক্তভোগী বিভিন্ন বিকাশ নম্বর ও ব্যাংক হিসাবের মাধ্যমে কয়েক ধাপে প্রায় ১ লাখ ২৪ হাজার ১৫০ টাকা দেওয়ার পর তাকে ছেড়ে দেওয়া হয়। পরে স্থানীয়রা আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।
এ ঘটনায় ভুক্তভোগীর বাবা বাদী হয়ে বন্দর থানায় অজ্ঞাতনামা ১৪-১৫ জনের বিরুদ্ধে অপহরণ মামলা দায়ের করেন।
গ্রেপ্তার দুই আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য বন্দর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে এসআরবি-১১।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর

All rights reserved © 2019

Design By Raytahost