
নারায়ণগঞ্জ প্রতিনিধি:
নারায়ণগঞ্জের ফতুল্লায় মালেহা মহিলা মাদ্রাসার ছাদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পাঁচ ছাত্রী আহত হয়েছে। শনিবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার দিকে কাশীপুর ২ নম্বর ওয়ার্ডের মাদ্রাসাটির ছাদে এ ঘটনা ঘটে।
জানা যায়, সন্ধ্যার দিকে কয়েকজন ছাত্রী মাদ্রাসার ছাদে খেলাধুলা করছিল। এ সময় অসাবধানতাবশত তারা ছাদের ওপর দিয়ে থাকা বৈদ্যুতিক তারের সংস্পর্শে এলে বিদ্যুৎস্পৃষ্ট হয়। এতে পাঁচ ছাত্রী আহত হয়।
আহত ছাত্রীরা হলো—মোছাম্মদ জিদনি,লামিয়া,আফিয়া, আতিয়া ও আফিয়া।
ঘটনার পর আহতদের দ্রুত উদ্ধার করে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে পাঠানো হয়েছে বলে জানা গেছে।
এ ঘটনায় মাদ্রাসার ছাদে বৈদ্যুতিক তারের নিরাপত্তা ও শিক্ষার্থীদের চলাচলের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি উঠেছে।
বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বক্তব্য পাওয়া গেলে প্রতিবেদনে তা সংযুক্ত করা হবে।
All rights reserved © 2019
Leave a Reply