1. online@crimetv24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. admin@crimetv24.com : admin :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৯:৩৬ পূর্বাহ্ন

নড়াইলে রেললাইন ও পল্লী বিদ্যুতের চোরাই তামার তার উদ্ধার,আটক ২।

বিশেষ প্রতিনিধি :
  • আপডেট টাইম : শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬
  • ৮৭ বার পঠিত

নড়াইল জেলা প্রতিনিধি।
নড়াইলের লোহাগড়া উপজেলার কাশিপুর ইউনিয়নের ধোপাদাহ গ্রামে অভিযান চালিয়ে রেললাইন ও পল্লী বিদ্যুতের চোরাইকৃত বিপুল পরিমাণ তামার তার উদ্ধার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। উদ্ধার করা তারসহ বিভিন্ন মালামালের আনুমানিক মূল্য ২ লাখ ২৫ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে পুলিশ এ তথ্য জানায়। অভিযানে চোরাই তার কাটার বিভিন্ন সরঞ্জামসহ চারটি ধারালো রামদাও উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য দুইজনকে আটক করা হয়েছে।
আটকরা হলেন—লোহাগড়ার ধোপাদাহ পূর্বপাড়ার বেল্লাল হোসেন ভূঁইয়ার স্ত্রী জনি বেগম (৩৫) এবং কাশিপুর ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য শহিদুল ইসলামের ছেলে নাজমুল হুদা রিহাদ (২০)।
নড়াইলের অতিরিক্ত পুলিশ সুপার রকিবুল হাসান জানান, দীর্ঘদিন ধরে পদ্মা সেতু রেল প্রকল্প এবং পল্লী বিদ্যুতের গুরুত্বপূর্ণ ১১ কেভি ও ৩৩ কেভি তামার তার সংঘবদ্ধ একটি চক্র চুরি করে আসছিল। এ বিষয়ে পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ বিভিন্ন সময়ে থানা ও জেলা পুলিশকে অভিযোগ জানিয়েছিল।
অভিযোগের ভিত্তিতে শুক্রবার ভোর থেকে পল্লী বিদ্যুতের লোকজনকে সঙ্গে নিয়ে অভিযানে নামে জেলা ডিবি পুলিশ। অভিযানটি বিকেল পর্যন্ত চলে।
পুলিশ জানায়, অভিযানের এক পর্যায়ে লোহাগড়া থানার কাশিপুর ইউনিয়নের শাহবাজপুর কামারপাড়া রেলক্রসিং সংলগ্ন উত্তম সাহার আবাদি জমিতে বিদ্যুতের খুঁটির গোড়ায় তার চুরির বিভিন্ন আলামত পাওয়া যায়।
পরে গোপন সংবাদের ভিত্তিতে ধোপাদাহ গ্রামের বেল্লাল হোসেন ভূঁইয়ার বসতঘরে অভিযান চালানো হয়। সেখান থেকে পদ্মা রেলওয়ে প্রকল্পের ১১ কেভি ও ৩৩ কেভি আন্ডারপাসিং কেবলের প্রায় ৯০ কেজি তামার তার, ২৫ কেজি সাদা অ্যালুমিনিয়ামের তার, তামার তারের পোড়া ও অপরিষ্কার কালো কাভারের অংশ উদ্ধার করা হয়।

এ ছাড়া তার কাটার বিভিন্ন সরঞ্জাম, একটি শাবল, চোরাই মালামাল দুমড়ে-মুচড়ে ফেলার লোহার যন্ত্র (দুরমুজ) এবং প্রায় ৮৫ কেজি পুরোনো লোহার রডের টুকরা উদ্ধার করা হয়েছে। বিদ্যুতের তার সংযোগ দেওয়ার কাজে ব্যবহৃত ১৩ কেজি ওজনের একটি লোহার পাতও উদ্ধার করে পুলিশ।
অন্যদিকে, চোরাইকৃত আরও তামার তার উদ্ধারের লক্ষ্যে কাশিপুর ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য শহিদুল ইসলামের ছেলে নাজমুল হুদা রিহাদের বসতঘরে তল্লাশি চালানো হয়। এ সময় তার হেফাজতে থাকা খাটের নিচ থেকে বড় আকারের চারটি ধারালো রামদা উদ্ধার করা হয়।
পুলিশ জানিয়েছে, উদ্ধার করা মালামাল ও আটক দুইজনকে ঘিরে ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত এবং চোরাই তার উদ্ধারে তদন্ত কার্যক্রম চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর

All rights reserved © 2019

Design By Raytahost