1. online@crimetv24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. admin@crimetv24.com : admin :
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৪ অপরাহ্ন

সত্য ও ন্যায়ের পথে সাংবাদিকদের অটল থাকার আহ্বান জাতীয় সাংবাদিক সংস্থার।

বিশেষ প্রতিনিধি:
  • আপডেট টাইম : শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬
  • ১১৮ বার পঠিত

নুরনবী সোহেল:বিশেষ প্রতিনিধি।
মহানবী হযরত মুহাম্মদ (সা.)এর জীবনাদর্শ অনুসরণ করে সত্য,ন্যায় ও মানবিকতার পক্ষে কাজ করতে সাংবাদিকদের প্রতি আহ্বান জানিয়েছে জাতীয় সাংবাদিক সংস্থা।
পবিত্র সিরাতুন্নবি(সা.)উপলক্ষে জাতীয় সাংবাদিক সংস্থার উদ্যোগে আয়োজিত এক আলোচনা সভায় বক্তারা বলেন, মহানবী (সা.)এর সত্যনিষ্ঠা,ন্যায়পরায়ণতা,মানবিকতা ও দায়িত্ববোধ থেকে সাংবাদিক সমাজের অনেক কিছু শেখার রয়েছে।
বুধবার (২৬ আগস্ট ২০২৬) বিকেল ৫টায় জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় কার্যালয়ে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য সচিব মুহাম্মদ মনজুর হোসেন।
তিনি বলেন,মহানবী হযরত মুহাম্মদ (সা.)ছিলেন সমগ্র মানবজাতির জন্য সর্বোত্তম আদর্শ।তাঁর জীবন ছিল সত্য, ন্যায়,ইনসাফ,মানবিকতা ক্ষমা,সহনশীলতা ও নৈতিকতার অনন্য দৃষ্টান্ত।
মুহাম্মদ মনজুর হোসেন বলেন,একজন সাংবাদিককে সত্য ও ন্যায়ের পক্ষে অবিচল থাকতে হবে। অন্যায়কে অন্যায় বলতে হবে এবং কোনো প্রলোভন বা চাপের কাছে সত্যকে বিসর্জন দেওয়া যাবে না।
তিনি বলেন,মহানবী(সা.)মানুষের অধিকার প্রতিষ্ঠা,অন্যায়-অবিচার দূরীকরণ এবং সমাজে শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠার জন্য আজীবন কাজ করেছেন। তাই মহানবী (সা.)এর জীবনাদর্শ অনুসরণ করে সাংবাদিকদেরও মানুষের অধিকার, ন্যায়বিচার ও সত্য প্রতিষ্ঠায় দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

সভাপতির বক্তব্যে জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় নির্বাহী পরিষদের মহাসচিব মো.আলমগীর গনি বলেন, মহানবী হযরত মুহাম্মদ (সা.)এর জীবনাদর্শ অনুসরণ করাই একজন মুমিনের জন্য সর্বোত্তম পথ।
তিনি বলেন,সাংবাদিকরা সমাজের দর্পণ হিসেবে কাজ করেন। তাই তাদের সত্যনিষ্ঠ,দায়িত্বশীল ও ন্যায়পরায়ণ হওয়া অত্যন্ত জরুরি।
মো.আলমগীর গনি বলেন,মহানবী (সা.)যেভাবে সত্য ও ন্যায়ের পথে অটল ছিলেন,সাংবাদিকদেরও সেভাবে সাহস ও সততার সঙ্গে মানুষের অধিকার এবং ন্যায়বিচারের পক্ষে কাজ করতে হবে।
তিনি জাতীয় সাংবাদিক সংস্থার সদস্যদের মহানবী (সা.)এর জীবনাদর্শ থেকে শিক্ষা নিয়ে পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি দেশ ও মানুষের কল্যাণে কাজ করার আহ্বান জানান।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,জাতীয় সাংবাদিক সংস্থার নীতি নির্ধারণী পরিষদের সভাপতি মো.জামাল হোসেন।কেন্দ্রীয় নির্বাহী পরিষদের দপ্তর সম্পাদক মো.রাব্বী মোল্লার সঞ্চালনায় সভায় বক্তব্য দেন,সাংগঠনিক সচিব মেহেদী হাসান,প্রচার ও প্রকাশনা সচিব এম.হোসাইন আহমদ,ক্রীড়া ও সাংস্কৃতিক সচিব মো.আমির হোসেন,ঢাকা জেলা কমিটির সভাপতি মো.মহসিন উদ্দীন,মো.সিহাব উদ্দিন রাজ ও মো.আবু বকর সিদ্দিক শুভ।
প্রধান অতিথি মো.জামাল হোসেন বলেন,মহানবী হযরত মুহাম্মদ(সা.)এর আদর্শ অনুসরণ করলে ব্যক্তি,সমাজ ও রাষ্ট্রে শান্তি,ন্যায় ও কল্যাণ প্রতিষ্ঠা সম্ভব।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদের যুগ্ম মহাসচিব প্রিয়াঙ্কা ইসলাম,তথ্য ও প্রযুক্তি সচিব মো. নুরনবী সোহেল,সারজিদ আহমেদ অপু,আজিম মিয়া, মোহাম্মদ রাসেল মিয়া,মোহাম্মদ সাইফুল ইসলাম,সাখাওয়াত হোসেন,মোহাম্মদ নাসির উদ্দিন লিটন ও সিরাজাম মনিরাসহ জাতীয় সাংবাদিক সংস্থার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও সদস্যরা।
আলোচনা সভায় বক্তারা মহানবী হযরত মুহাম্মদ(সা.)এর পবিত্র জীবন,কর্ম,আদর্শ,ন্যায়নীতি ও মানবিক মূল্যবোধ ব্যক্তি ও পেশাগত জীবনে বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন।পাশাপাশি মহানবী (সা.)এর আদর্শ সমাজে ছড়িয়ে দিতে সাংবাদিকদের আরও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর

All rights reserved © 2019

Design By Raytahost