1. online@crimetv24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. admin@crimetv24.com : admin :
সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৬:১৬ পূর্বাহ্ন

শিবপুরে ফল উৎসব-২০২৬,দেশীয় ফলের পুষ্টিগুণে সচেতনতা বাড়াতে ব্যতিক্রমী উদ্যোগ।

Reporter Name
  • আপডেট টাইম : রবিবার, ২ আগস্ট, ২০২৬
  • ২ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক:
দত্তেরগাঁও উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থী, অভিভাবক ও বিশিষ্টজনদের অংশগ্রহণে প্রাণবন্ত আয়োজন
নরসিংদীর শিবপুর উপজেলার দত্তেরগাঁও উচ্চ বিদ্যালয়ে দেশীয় ফলের প্রতি নতুন প্রজন্মের আগ্রহ বাড়াতে এবং পুষ্টিকর খাদ্যাভ্যাস গড়ে তুলতে আয়োজন করা হয়েছে ফল উৎসব-২০২৬। বৃহস্পতিবার (১৬ জুলাই) অনুষ্ঠিত এ উৎসবে শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক ও স্থানীয় বিশিষ্টজনদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে বিদ্যালয় প্রাঙ্গণ উৎসবমুখর হয়ে ওঠে।
প্রধান অতিথি ড. শাহনওয়াজ দিলরুবা খান বলেন, দেশীয় ফল নিয়মিত খাদ্যতালিকায় রাখলে শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তিনি দেশীয় ফল উৎপাদন ও ভোগ বাড়াতে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান।
সভাপতির বক্তব্যে ইউএনও মোছা. ফারজানা ইয়াস≈মিন বলেন, ফাস্টফুডের পরিবর্তে দেশীয় ফলের প্রতি শিশুদের আগ্রহ বাড়াতে পরিবার, বিদ্যালয় ও সমাজকে একসঙ্গে কাজ করতে হবে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মু. আব্দুর রহিম, সাবেক শিক্ষা কর্মকর্তা নুর উদ্দিন দর্জি, সাবেক ভাইস চেয়ারম্যান শরীফ সারোয়ার জুয়েল, প্রধান শিক্ষক শফিকুল ইসলামসহ শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও প্রাক্তন শিক্ষার্থীরা।
ফল উৎসবে দেশীয় মৌসুমি ফলের আকর্ষণীয় প্রদর্শনী, ফলের পুষ্টিগুণ নিয়ে আলোচনা, সচেতনতামূলক কার্যক্রম এবং শেষে বিদ্যালয় প্রাঙ্গণে একটি ফলজ গাছ রোপণ করা হয়। অংশগ্রহণকারীরা এ ধরনের উদ্যোগকে শিক্ষার্থীদের স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ও সময়োপযোগী পদক্ষেপ হিসেবে অভিহিত করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর

All rights reserved © 2019

Design By Raytahost