
নিজস্ব প্রতিবেদক:
সোনারগাঁওয়ে অনুষ্ঠিত সেলিম-সাঈদ স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট-২০২৬ (সিজন-২)-এর ১৪তম ম্যাচে আজ মুখোমুখি হয়েছে কদম রসুল একাদশ ও রায়পাড়া ফাইটার্স। মেঘনা শিল্পনগরী স্কুল অ্যান্ড কলেজ মাঠে অনুষ্ঠিত ম্যাচটি ঘিরে ক্রিকেটপ্রেমীদের ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।
ম্যাচে প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন মোঃ মাসুম রানা। টুর্নামেন্টের সার্বিক তত্ত্বাবধান করছেন জনাব খাইরুল ইসলাম সজিব। মাঠজুড়ে দর্শকদের প্রাণবন্ত উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়েছে। যারা মাঠে উপস্থিত হতে পারেননি,তাদের জন্য ম্যাচটি সরাসরি সম্প্রচারের ব্যবস্থাও করা হয়েছে।

আয়োজকরা জানান,সেলিম-সাঈদ স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের মূল উদ্দেশ্য হলো স্থানীয় প্রতিভাবান ক্রিকেটারদের বিকাশের সুযোগ তৈরি করা, তরুণদের খেলাধুলার প্রতি আগ্রহী করে তোলা এবং সামাজিক সম্প্রীতি ও সুস্থ বিনোদনের পরিবেশ গড়ে তোলা।
টুর্নামেন্টের প্রতিটি ম্যাচেই স্থানীয় ক্রীড়াপ্রেমীদের ব্যাপক সাড়া মিলছে। আয়োজকদের আশা,ভবিষ্যতেও এ ধরনের প্রতিযোগিতা অব্যাহত থাকলে এলাকার তরুণ ক্রিকেটাররা নিজেদের প্রতিভা বিকাশের আরও বড় সুযোগ পাবে।
All rights reserved © 2019
Leave a Reply