1. online@crimetv24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. admin@crimetv24.com : admin :
রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০২:৫০ পূর্বাহ্ন

গ্রিল কেটে বাসায় ঢুকে নারী চিকিৎসককে হত্যা,রাজধানীর নিরাপত্তা নিয়ে নতুন প্রশ্ন।

নিজস্ব প্রতিনিধি :
  • আপডেট টাইম : শনিবার, ১ আগস্ট, ২০২৬
  • ১৬ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক
রাজধানীর উত্তরার ফায়দাবাদ এলাকায় নারী চিকিৎসক ডা. সারা রোকসানাকে নিজ বাসায় হত্যার ঘটনায় নগরবাসীর নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। প্রাথমিক তথ্য অনুযায়ী,দুর্বৃত্তরা বাসার গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে এ হত্যাকাণ্ড ঘটিয়েছে।
আইনশৃঙ্খলা বিশ্লেষকদের মতে,আবাসিক এলাকায় এমন পরিকল্পিত অপরাধ নগর নিরাপত্তা ব্যবস্থার কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুলছে। বিশেষ করে একা বসবাসকারী বা কর্মজীবী নারী ও চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ নেওয়ার প্রয়োজনীয়তা আবারও সামনে এসেছে।
ডা.সারা রোকসানা কিশোরগঞ্জের কটিয়াদীর জালালপুর গ্রামের বাসিন্দা এবং শিক্ষক মজিবুল হক বাচ্চুর কন্যা। তার মৃত্যুতে চিকিৎসক সমাজসহ সর্বস্তরে শোকের ছায়া নেমে এসেছে।
এ ঘটনার দ্রুত ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছেন বিভিন্ন মহল। পাশাপাশি রাজধানীর আবাসিক এলাকায় নিরাপত্তা জোরদার,সিসিটিভি নজরদারি বৃদ্ধি এবং নিয়মিত টহল জোরদারের আহ্বান জানানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর

All rights reserved © 2019

Design By Raytahost