1. online@crimetv24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. admin@crimetv24.com : admin :
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১১:১৬ অপরাহ্ন

প্রাথমিক শিক্ষার্থীদের খেলাধুলায় উৎসাহ দিতে সোনারগাঁওয়ে গোল্ডকাপ ফাইনাল উপভোগ।

নিজস্ব প্রতিনিধি :
  • আপডেট টাইম : রবিবার, ২১ জুন, ২০২৬
  • ৭০ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক:
প্রাথমিক শিক্ষার্থীদের খেলাধুলার প্রতি আগ্রহ বৃদ্ধি এবং জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় অংশগ্রহণে উৎসাহিত করতে সোনারগাঁওয়ে বড় পর্দায়‘প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (বালক-বালিকা)এর ফাইনাল ম্যাচ প্রদর্শনের আয়োজন করা হয়।
এই আয়োজনে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো. রায়হান কবির এবং নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. আজহারুল ইসলাম মান্নান। তারা শিক্ষার্থীদের সঙ্গে বসে খেলা উপভোগ করেন এবং খেলাধুলার গুরুত্ব নিয়ে উদ্বুদ্ধমূলক বক্তব্য দেন।
জেলা প্রশাসক বলেন,খেলাধুলা শিশুদের মধ্যে শৃঙ্খলা, নেতৃত্ব,দলগত চেতনা ও আত্মবিশ্বাস তৈরি করে। প্রাথমিক পর্যায়ে এ ধরনের উদ্যোগ শিশুদের ভবিষ্যৎ গঠনে ইতিবাচক ভূমিকা রাখবে।
এমপি আজহারুল ইসলাম মান্নান বলেন,দেশের ক্রীড়া অঙ্গনে নতুন প্রতিভা তৈরির জন্য প্রাথমিক স্তর থেকেই শিশুদের খেলাধুলার সুযোগ নিশ্চিত করতে হবে। পড়াশোনার পাশাপাশি খেলাধুলাও সমান গুরুত্বপূর্ণ।
আয়োজকরা জানান,দেশের বিভিন্ন প্রান্তের শিক্ষার্থীদের জাতীয় পর্যায়ের খেলাধুলার সঙ্গে সম্পৃক্ত করতে এবং তাদের মধ্যে ইতিবাচক মনোভাব গড়ে তুলতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।
খেলা শেষে শিক্ষার্থীরা আনন্দ প্রকাশ করে এবং ভবিষ্যতে এ ধরনের আয়োজন আরও বাড়ানোর দাবি জানায়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর

All rights reserved © 2019

Design By Raytahost