
জেলা প্রতিনিধি |মোঃ হৃদয়।
নারায়ণগঞ্জে পারিবারিক বিরোধকে কেন্দ্র করে এক নারী ও তার পরিবারের সদস্যদের ওপর হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী পরিবার নিরপেক্ষ তদন্ত এবং জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে।
অভিযোগ অনুযায়ী,গত ৩০ জুন ২০২৬ রাত আনুমানিক ৯টার দিকে পারিবারিক বিরোধের একপর্যায়ে হামলার ঘটনা ঘটে। ভুক্তভোগী পরিবারের দাবি,মনির হোসাইন নামে এক ব্যক্তি তার ভাতিজির চুল ধরে মারধর করেন। এ সময় মনির হোসাইনের দ্বিতীয় স্ত্রী মাকসুদা আক্তার মিথিলাও তাকে লাথি মারেন বলে অভিযোগ করা হয়েছে।
পরিবারের ভাষ্যমতে,মেয়েকে রক্ষা করতে গেলে তার মা-ও হামলার শিকার হন। এতে তার হাতে গুরুতর আঘাত লাগে এবং একটি আঙুলে চোট পান বলে অভিযোগ করা হয়।
ঘটনার পর ভুক্তভোগী পরিবার সংশ্লিষ্ট থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে। তবে তাদের দাবি, অভিযোগটি যথাযথ গুরুত্ব দিয়ে বিবেচনা করা হয়নি এবং তারা প্রত্যাশিত সহযোগিতা পাননি।
ভুক্তভোগীরা জানান,তারা ঘটনার নিরপেক্ষ তদন্ত, প্রকৃত দোষীদের শনাক্তকরণ এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করছেন।
এ বিষয়ে অভিযুক্তদের বক্তব্য পাওয়া যায়নি। সংশ্লিষ্ট থানার পক্ষ থেকেও এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।
All rights reserved © 2019
Leave a Reply