
চট্টগ্রাম প্রতিনিদি:
চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)২০২৬-২৭ অর্থবছরের জন্য ২ হাজার ২৬০ কোটি ২৪ লাখ টাকার বাজেট ঘোষণা করেছে। মঙ্গলবার (৩০ জুন) নগরীর থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে বাজেট ঘোষণা করেন চসিক মেয়র ডা.শাহাদাত হোসেন।
ঘোষিত বাজেটে সর্বোচ্চ ৯৭৫ কোটি টাকা উন্নয়ন অনুদান খাতে আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এছাড়া হোল্ডিং কর ও অভিকর থেকে ৪২৬ কোটি টাকা এবং বকেয়া কর আদায় থেকে ১৯৭ কোটি টাকা রাজস্ব আদায়ের লক্ষ্য রাখা হয়েছে।
ব্যয়ের ক্ষেত্রে উন্নয়ন খাতে সর্বোচ্চ ৮২৫ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। এছাড়া বেতন-ভাতা ও পারিশ্রমিক বাবদ ৪৮০ কোটি ৮৫ লাখ টাকা ব্যয়ের পরিকল্পনা রয়েছে।
মেয়র ডা.শাহাদাত হোসেন বলেন,পরিচ্ছন্ন সবুজ,স্বাস্থ্যসম্মত,নিরাপদ ও প্রযুক্তিনির্ভর আধুনিক চট্টগ্রাম গড়ার লক্ষ্যেই এ বাজেট প্রণয়ন করা হয়েছে। তিনি আরও বলেন, চসিককে আর্থিকভাবে স্বাবলম্বী করতে কর ব্যবস্থাপনায় স্বচ্ছতা নিশ্চিত করা হবে এবং বড় শিল্পপ্রতিষ্ঠান ও করপোরেট সংস্থাগুলোকে নিয়মিত রাজস্ব পরিশোধ করতে হবে।
All rights reserved © 2019
Leave a Reply