1. online@crimetv24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. admin@crimetv24.com : admin :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১০:২৯ পূর্বাহ্ন

পিরোজপুরে পুলিশের বিশেষ অভিযান,দস্যু চক্রের ৫ সদস্য আটক।

নিজস্ব প্রতিনিধি :মোঃ হ্যাপি।
  • আপডেট টাইম : শনিবার, ২৭ জুন, ২০২৬
  • ২৪০ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক:মোঃ হ্যাপি।
পিরোজপুরে দস্যু চক্রের ৫ সদস্য আটক | সোনারগাঁও থানার বিশেষ অভিযান।সোনারগাঁও উপজেলার পিরোজপুর ইউনিয়নে বিশেষ অভিযান চালিয়ে দস্যু চক্রের ৫ সদস্যকে আটক করেছে পুলিশ। উদ্ধার হয়েছে ধারালো অস্ত্র ও একটি সিএনজি।

নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার পিরোজপুর ইউনিয়নে বিশেষ অভিযান চালিয়ে দস্যু চক্রের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে সোনারগাঁও থানা পুলিশ।
শুক্রবার (২৬ জুন) পরিচালিত অভিযানে তিনজন প্রাপ্তবয়স্ক এবং আইনের সহিত সংঘাতে জড়িত দুই কিশোরকে আটক করা হয়। পুলিশ জানায়, অভিযানের সময় তাদের কাছ থেকে দুটি স্টিলের সুইচ গিয়ার ছোরা, একটি ধারালো চাপাতি, একটি দা এবং একটি সিএনজি অটোরিকশা জব্দ করা হয়েছে।
পুলিশের দাবি, অভিযুক্তদের দস্যুতাকালে আটক করা হয়েছে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।
সোনারগাঁও থানা পুলিশ জানিয়েছে, এলাকায় দস্যুতা, সন্ত্রাস ও অন্যান্য অপরাধ দমনে এ ধরনের বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর

All rights reserved © 2019

Design By Raytahost