1. online@crimetv24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. admin@crimetv24.com : admin :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০১:৩৪ পূর্বাহ্ন

কিশোরগঞ্জে সেচ পাম্পের বিরোধে সংঘর্ষ, চিকিৎসাধীন অবস্থায় নিহত ১, আহত ১৭

বিশেষ প্রতিনিধি।কিশোরগঞ্জ।
  • আপডেট টাইম : বুধবার, ২১ অক্টোবর, ২০২৬
  • ২৯ বার পঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি।
কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলায় সেচ পাম্পের ইজারা ও লভ্যাংশ বণ্টনকে কেন্দ্র করে বিরোধের জেরে হামলার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। এতে হারেছ মিয়া নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। আহত হয়েছেন নারীসহ অন্তত ১৭ জন।
গত ১৫ অক্টোবর ২০২৬,বৃহস্পতিবার সকাল ১১টা ২০ মিনিটের দিকে উপজেলার চারিতলা গ্রামে এ ঘটনা ঘটে। গুরুতর আহত হারেছ মিয়াকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে ১৬ অক্টোবর রাত ৩টা ৫০ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
এ ঘটনায় নিহতের ভাই মো. হারুন মিয়া ৩০ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ৩০ থেকে ৩৫ জনকে আসামি করে করিমগঞ্জ থানায় হত্যা মামলা/এজাহার দায়ের করেছেন বলে উল্লেখ করা হয়েছে।
এজাহারের অভিযোগ অনুযায়ী, সেচ পাম্পের ইজারা ও লভ্যাংশ বণ্টন নিয়ে দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। হামলার সময় দেশীয় অস্ত্র ব্যবহার, বাড়িঘর ভাঙচুর ও স্বর্ণালংকার ছিনিয়ে নেওয়ার অভিযোগও করা হয়েছে।
প্রতিবেদন: কিশোরগঞ্জ প্রতিনিধি | Crime TV 24.com

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর

All rights reserved © 2019

Design By Raytahost