
নিজস্ব প্রতিবেদক:
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে নিকাহ রেজিস্ট্রার (কাজী) মাওলানা মো.বেলায়েত হোসেনের ওপর হামলার ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ জেলা শাখা। একই সঙ্গে হামলায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করে গ্রেপ্তার এবং তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে দলটি।
রোববার (১৮ অক্টোবর) এক বিবৃতিতে এ দাবি জানান জামায়াতে ইসলামীর নারায়ণগঞ্জ জেলা শাখার ভারপ্রাপ্ত আমির মো.মাসুদুর রহমান ও সেক্রেটারি মুহাম্মদ হাফিজুর রহমান। হামলার শিকার বেলায়েত হোসেন সোনারগাঁ উপজেলার মোগড়াপাড়া ইউনিয়নের কালারদরগাহ গ্রামের বাসিন্দা।
বিবৃতিতে জামায়াত নেতারা অভিযোগ করেন,রাজনৈতিকভাবে সংশ্লিষ্ট ব্যক্তিরা বেলায়েত হোসেনের ওপর হামলা চালিয়েছেন। তাঁরা এ ঘটনার নিন্দা জানিয়ে বলেন, এ ধরনের ঘটনা বন্ধে সরকার ও প্রশাসনকে কার্যকর পদক্ষেপ নিতে হবে।
নেতারা আরও বলেন, প্রকাশ্য দিবালোকে একজন নিকাহ রেজিস্ট্রারের ওপর হামলার ঘটনা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। হামলায় জড়িতদের দ্রুত শনাক্ত করে গ্রেপ্তার এবং তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া জরুরি।
প্রেস বিজ্ঞপ্তিতে হামলার ঘটনায় সোহাগ রনির বোনজামাই মামুনসহ কয়েকজনকে দায়ী করা হয়েছে। তবে তাঁদের বিরুদ্ধে আনা অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্য পাওয়া যায়নি।
All rights reserved © 2019
Leave a Reply