
নেত্রকোনা প্রতিনিধি:
নেত্রকোনার দুর্গাপুরে লুৎফুজ্জামান আলিফ ফকির (৪০) নামে এক সাংবাদিককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাত সোয়া ৮টার দিকে দুর্গাপুর পৌরশহরের শ্যামগঞ্জ–বিরিশিরি সড়কের উতরাইল বাজারে এ ঘটনা ঘটে।
নিহত আলিফ ফকির রূপসী বাংলা টিভির নেত্রকোনা প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন। পাশাপাশি তিনি ‘ডিটেকটিভ আর্টিকেল’ নামের একটি ফেসবুক পেজে বিভিন্ন অনিয়ম ও অপরাধের বিষয়ে লেখালেখি করতেন।
আলিফ ফকিরের গ্রামের বাড়ি নেত্রকোনার কলমাকান্দা উপজেলার পোগলা ইউনিয়নের সুনই গ্রামে।

দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহম্মেদ জানান, নিহত সাংবাদিকের মাথা,গলা ও বুকসহ শরীরের বিভিন্ন স্থানে গুলির পাঁচটি চিহ্ন পাওয়া গেছে। এ ঘটনায় পুলিশ আইনগত ব্যবস্থা গ্রহণ করছে।
তবে কী কারণে এবং কারা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য জানা যায়নি। হত্যাকাণ্ডের পেছনের কারণ উদ্ঘাটন ও জড়িতদের শনাক্তে পুলিশের তদন্তের অগ্রগতি সম্পর্কে বিস্তারিত তথ্য পাওয়া গেলে তা জানা যাবে।
All rights reserved © 2019
Leave a Reply