1. online@crimetv24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. admin@crimetv24.com : admin :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৯:৩৩ পূর্বাহ্ন

অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজলের সঙ্গে নারায়ণগঞ্জ বারের সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ।

নিজস্ব প্রতিনিধি :
  • আপডেট টাইম : সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬
  • ১১৬ বার পঠিত

মোহাম্মদ হোসেন হ্যাপী:নিজস্ব প্রতিনিধি।
দেশের প্রধান আইন কর্মকর্তা ও বাংলাদেশ বার কাউন্সিলের নবনিযুক্ত চেয়ারম্যান অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো.রুহুল কুদ্দুস কাজলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এইচ.এম.আনোয়ার প্রধান।
সাক্ষাৎকালে আনোয়ার প্রধান নবনিযুক্ত অ্যাটর্নি জেনারেলকে ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। এ সময় দেশের আইন অঙ্গনের উন্নয়ন,আইনের শাসন,বিচার বিভাগের স্বাধীনতা এবং নারায়ণগঞ্জের আইনজীবীদের পেশাগত বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় হয়।
এ সময় নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির আইনজীবীদের বিভিন্ন সমস্যা,পেশাগত সুযোগ-সুবিধা ও ভবিষ্যৎ করণীয় নিয়েও আলোচনা করা হয়।
সাক্ষাৎকালে অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো.রুহুল কুদ্দুস কাজল বলেন, বিচারপ্রার্থী মানুষের অধিকার রক্ষা ও ন্যায়বিচার নিশ্চিত করতে আইনজীবীদের পেশাদারিত্ব ও নৈতিকতার সঙ্গে কাজ করতে হবে। নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির আইনজীবীদের পেশাগত দক্ষতা বৃদ্ধিতে সহযোগিতার আশ্বাসও দেন তিনি।
অন্যদিকে অ্যাডভোকেট এইচ. এম.আনোয়ার প্রধান বলেন, নারায়ণগঞ্জের আইনজীবীদের বিভিন্ন চাওয়া-পাওয়া ও পেশাগত সমস্যার বিষয় অ্যাটর্নি জেনারেলের কাছে তুলে ধরা হয়েছে। তিনি বিষয়গুলো গুরুত্বের সঙ্গে শুনেছেন।
সৌজন্য সাক্ষাৎটি সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়। এ সময় আইনজীবী নেতৃবৃন্দ ও অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর

All rights reserved © 2019

Design By Raytahost