1. online@crimetv24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. admin@crimetv24.com : admin :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৮:৪৫ পূর্বাহ্ন

দেশপ্রেম ও আত্মমর্যাদায় দেশ গড়ার আহ্বান এম এ রউফের।

বিশেষ প্রতিনিধি :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৩৬ বার পঠিত

বিশেষ প্রতিবেদক:
দেশকে ভালোবাসা,জনগণের মৌলিক অধিকার নিশ্চিত করা এবং দেশের কল্যাণে কাজ করার আহ্বান জানিয়েছেন বিশিষ্ট দেশপ্রেমিক ও রেমিট্যান্স যোদ্ধা এম এ রউফ।
তিনি বলেন,দেশ আমাদের মা। মাকে ভালোবাসা এবং দেশের প্রতি দায়িত্বশীল হওয়া প্রতিটি নাগরিকের নৈতিক দায়িত্ব। দেশ ভালো থাকলে দেশের প্রতিটি নাগরিকই ভালো থাকবে। তাই দেশের স্বার্থ ও জনগণের কল্যাণকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
এক বক্তব্যে এম এ রউফ বলেন, দেশের প্রতিটি নাগরিকের মৌলিক অধিকার রয়েছে। রাষ্ট্রের কাছ থেকে সব নাগরিক সমানভাবে তাদের ন্যায্য অধিকার ভোগ করবেন—এটাই একটি সুন্দর ও কল্যাণমূলক রাষ্ট্রের প্রত্যাশা।
তিনি আরও বলেন,দেশপ্রেম ও আত্মমর্যাদা একটি জাতির উন্নতি এবং একজন নাগরিকের নৈতিক চরিত্রের গুরুত্বপূর্ণ ভিত্তি। দেশপ্রেম হলো নিজের দেশের প্রতি গভীর ভালোবাসা ও মমত্ববোধ। অন্যদিকে আত্মমর্যাদা হলো নিজের ব্যক্তিত্ব, সংস্কৃতি, অধিকার ও মূল্যবোধের প্রতি সচেতনতা এবং সম্মানবোধ।
এম এ রউফের মতে,আত্মমর্যাদাবোধ একজন মানুষকে নিজের ভাষা,সংস্কৃতি ও ইতিহাসকে সম্মান করতে শেখায়। আর সেখান থেকেই জন্ম নেয় প্রকৃত দেশপ্রেম। একজন আত্মমর্যাদাশীল নাগরিক দেশের ক্ষতি,অন্যায় ও দুর্নীতির সঙ্গে আপস না করে ন্যায় ও সত্যের পক্ষে অবস্থান নেন।
তিনি বলেন,দেশের প্রতিটি নাগরিক যদি নিজ নিজ অবস্থান থেকে দেশের কল্যাণে কাজ করেন,তাহলে বাংলাদেশ আরও এগিয়ে যাবে। ব্যক্তিগত জীবনে সততা,দায়িত্ববোধ ও আত্মমর্যাদা বজায় রাখার মাধ্যমে দেশের ভাবমূর্তিও বিশ্বমঞ্চে আরও উজ্জ্বল করা সম্ভব।
দেশের প্রতি ভালোবাসা ও দায়িত্ববোধের এই বার্তা ছড়িয়ে দেওয়ার আহ্বান জানিয়ে এম এ রউফ বলেন,দেশকে ভালোবাসি, দেশের মানুষের কথা বলি—দেশের কল্যাণে কাজ করাই হোক আমাদের প্রধান লক্ষ্য।
নিজের বক্তব্যে কোনো ভুল-ত্রুটি থাকলে সংশোধন করে দেওয়ার আহ্বানও জানান তিনি। এ বিষয়ে এম এ রউফ বলেন,আমাদের লেখায় কোনো ভুল হলে আপনারা শুদ্ধ করে দেবেন,আমরাও তা শুদ্ধ করে নেব।
এম এ রউফ।
দেশপ্রেমিক ও রেমিট্যান্স যোদ্ধা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর

All rights reserved © 2019

Design By Raytahost