1. online@crimetv24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. admin@crimetv24.com : admin :
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৯ অপরাহ্ন

নারায়ণগঞ্জে মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান,ফতুল্লায় ১৭ কেজি গাঁজাসহ আটক ৩।

নিজস্ব প্রতিনিধি :
  • আপডেট টাইম : শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬
  • ৩৭ বার পঠিত

বিশেষ প্রতিনিধি:
নারায়ণগঞ্জে মাদকের বিরুদ্ধে পুলিশের বিশেষ অভিযানে বড় ধরনের সাফল্য এসেছে। ফতুল্লা মডেল থানা পুলিশের অভিযানে ১৭ কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারদের মধ্যে একজন নারী রয়েছেন।
বুধবার (২০ আগস্ট) বিকেল ৫টা ৫০ মিনিটের দিকে ফতুল্লা থানার পূর্ব ইসদাইর এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
গ্রেফতারকৃতরা হলেন—সালেহা বেগম (৪০), সাহেদ কাদের (২১) ও সুজন (১৯)। তারা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত কি না, সে বিষয়ে তদন্ত করছে পুলিশ।
নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর নির্দেশনায় এবং ‘ক’সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. শামীম হোসেনের তত্ত্বাবধানে ফতুল্লা মডেল থানার একটি আভিযানিক দল অভিযানটি পরিচালনা করে।
পুলিশ জানায়, গোপন তথ্যের ভিত্তিতে পূর্ব ইসদাইর রেললাইনের পশ্চিম পাশে নূরে আলম সিদ্দিকের টিনশেড বাড়ির সামনের দক্ষিণ পাশের একটি কক্ষে অভিযান চালানো হয়। এ সময় সেখানে থাকা তিনজনকে আটক করে তল্লাশি চালিয়ে ১৭ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
গ্রেফতারদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে তাদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর

All rights reserved © 2019

Design By Raytahost