
বিশেষ প্রতিবেদক:
সরকারি সফরের অংশ হিসেবে সিরাজগঞ্জের চৌহালী উপজেলা পরিদর্শন করেছেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. আমিনুল ইসলাম। সফরকালে তিনি উপজেলা প্রশাসনের বিভিন্ন কার্যক্রম পর্যবেক্ষণ, শিক্ষা প্রতিষ্ঠানে পাঠদান, বৃক্ষরোপণ এবং সরকারি দপ্তর পরিদর্শন করেন।
পূর্বনির্ধারিত কর্মসূচি অনুযায়ী তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় পরিদর্শনের পাশাপাশি শিশুদের মাঝে ক্রীড়াসামগ্রী ও শিক্ষা উপকরণ বিতরণ করেন এবং বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন। পরে পুকুরিয়া কোদালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করে একটি শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের পাঠদান করেন।

এরপর জেলা প্রশাসক সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়, ইউনিয়ন ভূমি অফিস এবং চৌহালী থানা পরিদর্শন করে বিভিন্ন সেবার মান ও প্রশাসনিক কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নূরুল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মোছা.শাহনাজ পারভীন,চৌহালী থানার অফিসার ইনচার্জ শেখ ফরিদ উদ্দিন,উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো.জাহিদ মোল্লাসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
All rights reserved © 2019
Leave a Reply