1. online@crimetv24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. admin@crimetv24.com : admin :
শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০২:০১ পূর্বাহ্ন

যমুনা নদীর ভাঙন এলাকা পরিদর্শনে প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু,স্থায়ী বেড়িবাঁধ নির্মাণের উদ্যোগের ঘোষণা।

নিজস্ব প্রতিনিধি :
  • আপডেট টাইম : শনিবার, ২৫ জুলাই, ২০২৬
  • ৩০ বার পঠিত

টাঙ্গাইল প্রতিনিধি:
যমুনা নদীর ভাঙন রোধে চলমান কার্যক্রম পরিদর্শন করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী এবং টাঙ্গাইল-৫ (সদর) আসনের সংসদ সদস্য সুলতান সালাউদ্দিন টুকু। এ সময় তিনি ভাঙনকবলিত এলাকায় স্থায়ী বেড়িবাঁধ নির্মাণের উদ্যোগের কথা জানিয়ে বলেন,নদীর নাব্যতা রক্ষা এবং দীর্ঘমেয়াদি পরিকল্পনার মাধ্যমেই ভাঙন সমস্যার টেকসই সমাধান সম্ভব।

শুক্রবার (২৪ জুলাই) বিকেলে টাঙ্গাইল-ভূঞাপুর-তারাকান্দি আঞ্চলিক মহাসড়কের ভূঞাপুর উপজেলার নলিন এবং গোপালপুর উপজেলার শাখারিয়া এলাকার যমুনা নদীর ভাঙনকবলিত স্থান পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেন,ভূঞাপুর-তারাকান্দি আঞ্চলিক সড়কের শাখারিয়া অংশে ভাঙন প্রতিরোধে সার্বক্ষণিক তদারকি করেছেন টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূঞাপুর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুস সালাম পিন্টু। দ্রুত জিওব্যাগ ও টিউব জিওব্যাগ ডাম্পিংয়ের ফলে ভাঙন নিয়ন্ত্রণে এসেছে। ইতোমধ্যে প্রায় ২৫ হাজার জিওব্যাগ ফেলা হয়েছে।

তিনি আরও বলেন,ভূঞাপুর থেকে টাঙ্গাইল হয়ে মানিকগঞ্জ পর্যন্ত যমুনা নদীর তীর রক্ষায় একটি স্থায়ী বেড়িবাঁধ নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে। নদীর নাব্যতা ঠিক থাকলে নদীর স্বাভাবিক গতিপথ বজায় থাকবে। নাব্যতা কমে গেলে নদীর গতিপথ পরিবর্তিত হয়ে নতুন নতুন এলাকায় ভাঙনের ঝুঁকি তৈরি হয়।

এ সময় প্রতিমন্ত্রী অতীত সরকারের সমালোচনা করে বলেন, দুর্নীতি ও অনিয়মের কারণে দেশের বিভিন্ন উন্নয়ন প্রকল্প ক্ষতিগ্রস্ত হয়েছে। এসব বিষয়ে তদন্ত চলবে এবং ভবিষ্যতে পরিকল্পিত ও টেকসই অবকাঠামো নির্মাণের মাধ্যমে জনগণের জানমাল ও কৃষিজমি রক্ষায় সরকার কার্যকর পদক্ষেপ নেবে।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন টাঙ্গাইল-২(গোপালপুর-ভূঞাপুর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুস সালাম পিন্টু, গোপালপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মঞ্জুরুল ইসলাম, ভূঞাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.মাহবুব হাসান, টাঙ্গাইল পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো.মাঈন উদ্দিন,অতিরিক্ত পুলিশ সুপার (গোপালপুর সার্কেল) ফৌজিয়া হাবীব খান,ভূঞাপুর থানার ওসি একেএম রেজাউল করিম, গোপালপুর থানার ওসি রুহুল আমীন,গোপালপুর উপজেলা বিএনপির সভাপতি খন্দকার জাহাঙ্গীর আলম রুবেল, ভূঞাপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সেলিমুজ্জামান তালুকদার সেলুসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী, স্থানীয় জনপ্রতিনিধি,সংবাদকর্মী এবং সাধারণ মানুষ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর

All rights reserved © 2019

Design By Raytahost