1. online@crimetv24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. admin@crimetv24.com : admin :
শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০২:৪৭ পূর্বাহ্ন

কুমিল্লার লালমাইয়ে জুলাই শহীদদের স্মরণে আলোচনা সভা, ইতিহাস নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার আহ্বান।

বিশেষ প্রতিনিধি :
  • আপডেট টাইম : শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬
  • ৩৭ বার পঠিত

বিশেষ প্রতিবেদক:
জুলাই শহীদ দিবস-২০২৬ উপলক্ষে কুমিল্লার লালমাইয়ে আলোচনা সভার মাধ্যমে জুলাই আন্দোলনের শহীদদের স্মরণ করা হয়েছে। অনুষ্ঠানে বক্তারা বলেন, শহীদদের আত্মত্যাগ দেশের গণতন্ত্র, ন্যায়বিচার ও বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার অনুপ্রেরণা হয়ে থাকবে।
বৃহস্পতিবার (১৬ জুলাই) লালমাই উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুব্রত বিশ্বাস দাস। অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মো. রফিকুল ইসলাম।
সভায় বক্তব্য দেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.মো.এনামুল হক, লালমাই থানার ওসি মো. মিজানুর রহমান,উপজেলা বিএনপির নেতা মাওলানা মো. জাকির হোসেন,উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. ফাহমিদা আফরোজ,উপজেলা কৃষি কর্মকর্তা লায়লা আরজুমান বেগম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদুল্লাহ, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো.দেলোয়ার হোসেন এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ।
বক্তারা জুলাই আন্দোলনের শহীদদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁদের আদর্শ ও আন্দোলনের ইতিহাস ভবিষ্যৎ প্রজন্মের কাছে তুলে ধরার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি একটি বৈষম্যহীন, ন্যায়ভিত্তিক ও গণতান্ত্রিক বাংলাদেশ গঠনে সকল শ্রেণি-পেশার মানুষকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
এ সময় লালমাই প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও সাংবাদিক মো.জয়নাল আবেদীন জয়,উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো.আসলাম মজুমদার,বাগমারা উত্তর ইউনিয়ন বিএনপির সভাপতি মো.মনির হোসেন ডালিম, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা,সাংবাদিক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর

All rights reserved © 2019

Design By Raytahost