
প্রতিবেদক:মোহাম্মদ হোসেন হ্যাপী।
শব্দ দূষণ নিয়ন্ত্রণে নারায়ণগঞ্জ জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের যৌথ অভিযানে ৫টি যানবাহনকে জরিমানা এবং উচ্চ শব্দ সৃষ্টিকারী ৫টি হর্ণ জব্দ করা হয়েছে।
মঙ্গলবার নারায়ণগঞ্জ সদর উপজেলায় পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার সায়মা রাইয়ান। জেলা প্রশাসক মো. রায়হান কবিরের নির্দেশনায় পরিচালিত অভিযানে সদর থানা পুলিশ এবং পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা অংশ নেন।
শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা,২০২৫ অনুযায়ী অভিযানে ৪ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়। একইসঙ্গে শব্দ দূষণ সৃষ্টিকারী হাইড্রোলিক হর্ণ অপসারণ করে জব্দ করা হয়।
পরিবেশ অধিদপ্তর জানিয়েছে,হাসপাতাল,শিক্ষাপ্রতিষ্ঠান ও আবাসিক এলাকায় শব্দ দূষণ কমাতে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে। আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা অব্যাহত থাকবে।
স্থানীয় বাসিন্দারা বলেন, দীর্ঘদিন ধরে অতিরিক্ত শব্দে জনজীবন অতিষ্ঠ হয়ে উঠেছিল। প্রশাসনের এ অভিযান সাধারণ মানুষের স্বস্তি ফিরিয়ে আনবে বলে তারা আশা করছেন।
All rights reserved © 2019
Leave a Reply