1. 24@crimetv24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. admin@crimetv24.com : admin :
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০২:৫০ অপরাহ্ন

একাধিক মামলার পরও আইভীকে ঘিরে আইনি জটিলতা।

নিউজ ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ৩০ মার্চ, ২০২৬
  • ৬৩ বার পঠিত

স্টাফ রিপোর্টার :নারায়ণগঞ্জ।
একাধিক মামলার পরও আইভীকে ঘিরে আইনি জটিলতা অব্যাহত।
হাইকোর্টে জামিন,আপিলে স্থগিত—নতুন মামলায় আবারও গ্রেপ্তার দেখানো।
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীকে ঘিরে একাধিক মামলায় আইনি জটিলতা ক্রমেই বাড়ছে।
গত বছরের ৯ মে ভোরে শহরের দেওভোগ এলাকার চুনকা কুটির থেকে তাকে গ্রেপ্তার করা হয়।এরপর ধারাবাহিকভাবে বিভিন্ন মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়।
এর মধ্যে ফতুল্লা ও সদর মডেল থানায় দায়ের করা একাধিক হত্যা ও হামলার মামলায় তিনি জামিন পেলেও,নতুন করে সিদ্ধিরগঞ্জ থানার একটি হত্যা মামলায় তাকে শোন অ্যারেস্ট দেখানো হয়।
গত বছরের নভেম্বর মাসে হাইকোর্ট পাঁচটি মামলায় তাকে জামিন দিলেও পরে আপিল বিভাগ সেই জামিন স্থগিত করে।
সর্বশেষ,সিদ্ধিরগঞ্জের অগ্নিসংযোগ ও শ্রমিক নিহতের মামলায় তার জামিন আবেদন দ্বিতীয়বারের মতো নামঞ্জুর হওয়ায় আইনি লড়াই আরও জটিল আকার ধারণ করেছে।
আইনজীবীরা বলছেন,এ মামলাগুলোর নিষ্পত্তি না হওয়া পর্যন্ত আইভীর মুক্তি অনিশ্চিতই থেকে যাচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল সত্ব www.crimetv24.com কর্তৃক প্রকাশিত।