
প্রতিবেদক: মোহাম্মদ হোসেন হ্যাপী
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মাদকবিরোধী বিশেষ অভিযানে ২৫০ পুড়িয়া হেরোইনসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে থানা পুলিশ। মঙ্গলবার (১৪ এপ্রিল ২০২৬) পরিচালিত এ অভিযানে পুলিশের তৎপরতায় এলাকায় স্বস্তি ফিরেছে।
জানা যায়, নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর নির্দেশনায় সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এমদাদুল হকের নেতৃত্বে একাধিক চৌকস আভিযানিক দল গঠন করা হয়। পরবর্তীতে এসব দল সিদ্ধিরগঞ্জ থানাধীন বিভিন্ন এলাকায় অভিযান চালায়।
অভিযান চলাকালে ২৫০ পুড়িয়া হেরোইনসহ মোঃ ফয়সাল (৩২) নামে এক মাদক কারবারিকে আটক করা হয়। আটক ফয়সাল সিদ্ধিরগঞ্জ থানার সুমিল পাড়া (বিহারী কলোনী, ওয়ার্ড নং-০৬)এলাকার বাসিন্দা।
পুলিশ জানায়,গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। তাকে যথাযথ পুলিশি প্রহরায় আদালতে প্রেরণ করা হয়েছে।
মাদকবিরোধী অভিযানে জোরদার কার্যক্রম
সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ জানিয়েছে,মাদকের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে। সমাজ থেকে মাদক নির্মূলে পুলিশ কঠোর অবস্থানে রয়েছে এবং নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।
স্থানীয়রা পুলিশের এ ধরনের অভিযানে সন্তোষ প্রকাশ করে বলেন, মাদক কারবারিদের বিরুদ্ধে ধারাবাহিক অভিযান চালানো হলে এলাকার যুব সমাজ রক্ষা পাবে।
Leave a Reply