
স্টাফ রিপোর্টার:গাজীপুর।
গোপন সংবাদের ভিত্তিতে রাতের অভিযানে ধরা পড়ে অবৈধ তেল মজুদ।
গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় অবৈধভাবে জ্বালানি তেল মজুদের বিরুদ্ধে অভিযান চালিয়ে প্রায় ৩ হাজার লিটার ডিজেল জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত।
রোববার (২৯ মার্চ) রাত সাড়ে ১২টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের শ্রীফলতলী বাইপাস এলাকায় অবস্থিত বাবর আলী মার্কেটের একটি দোকানে এই অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন কালিয়াকৈর উপজেলা সহকারী কমিশনার (ভূমি)ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাহিম শাহরিয়ার।
অভিযানকালে ড্রাম ও কন্টেইনারে সংরক্ষিত বিপুল পরিমাণ ডিজেল পাওয়া যায়,যা লাইসেন্সবিহীনভাবে মজুদ করা হয়েছিল।
এ ঘটনায় অভিযুক্ত ব্যবসায়ী আবুল হোসেনকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান,জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
Leave a Reply