1. 24@crimetv24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. admin@crimetv24.com : admin :
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০২:২৫ অপরাহ্ন

ঠাকুরগাঁও জেনারেল হাসপাতাল হবে ৫০০ শয্যার, মিলবে লিফট সুবিধাও-ফখরুল।

বিশেষ প্রতিনিধি:দৈনিক বিজনেস প্রতিদিন ২৪ ডট কম।
  • আপডেট টাইম : রবিবার, ১ মার্চ, ২০২৬
  • ২০৯ বার পঠিত

ঠাকুরগাঁও প্রতিনিধি:
সাধারণ মানুষের দোরগোড়ায় মানসম্মত স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে প্রশাসন ও স্বাস্থ্য কর্মকর্তাদের আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব ও মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
রোববার সকালে ঠাকুরগাঁও সদর এলাকায় অবস্থিত ঠাকুরগাঁও জেনারেল হাসপাতাল পরিদর্শন শেষে তিনি বলেন,নিজেদের সীমিত সম্পদ দিয়ে হলেও সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে।
তিনি ঘোষণা দেন,ঠাকুরগাঁওয়ে একটি মেডিকেল কলেজ স্থাপন করা হবে এবং বিদ্যমান ২৫০ শয্যার হাসপাতালকে ৫০০ শয্যায় উন্নীত করা হবে। এতে জেলার স্বাস্থ্যখাতে নতুন দিগন্ত উন্মোচিত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
হাসপাতালের সার্বিক পরিবেশ,পরিচ্ছন্নতা ও চিকিৎসা ব্যবস্থার উন্নয়নে তত্ত্বাবধায়কের পক্ষ থেকে চাহিদাপত্র পাঠানোর নির্দেশনা দেন তিনি। একই সঙ্গে রোগীদের সুবিধার্থে একটি লিফট স্থাপনের আশ্বাস দেন।
ডাক্তার বদলির নীতিমালা প্রসঙ্গে তিনি বলেন,একই কর্মস্থলে দীর্ঘদিন কর্মরত থাকার বিষয়টি খতিয়ে দেখা হবে।

উত্তরাঞ্চলের উন্নয়ন প্রসঙ্গে তিনি জানান,অবকাঠামো উন্নয়ন, বিশুদ্ধ পানি ও স্যানিটেশন,স্থানীয় সরকার প্রতিষ্ঠানের সক্ষমতা বৃদ্ধি এবং জীবিকাভিত্তিক কর্মসংস্থান সৃষ্টির ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। বিশ্বব্যাংক অর্থায়িত প্রকল্প চলমান থাকলেও নতুন সমন্বিত প্রকল্প গ্রহণের বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে।
এ সময় জেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল সত্ব www.crimetv24.com কর্তৃক প্রকাশিত।