1. 24@crimetv24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. admin@crimetv24.com : admin :
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১০:১৯ অপরাহ্ন

বিয়ের অনুষ্ঠানে তরুণী নির্যাতনের অভিযোগ,নওগাঁর নিয়ামতপুরে আটক ৩।

নিজস্ব প্রতিবেদক :-দৈনিক বিজনেস প্রতিদিন ২৪ ডট কম।
  • আপডেট টাইম : বুধবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১৩৭ বার পঠিত

নওগাঁ প্রতিনিধি:
নওগাঁর ভাবিচা ইউনিয়নর জাবরিপাড়া গ্রামে বিয়ের অনুষ্ঠানে আসা এক তরুণী নির্যাতনের ঘটনায় তিন যুবককে আটক করেছে পুলিশ।
রোববার বেলা ১১টার দিকে পুলিশ অভিযান চালিয়ে অনুপ সরেন,রঞ্জন হাসদা ও প্রশান্ত সরেনকে গ্রেপ্তার করে।
স্থানীয় সূত্রে জানা গেছে,তরুণী আত্মীয়ের বাড়িতে বিয়ের অনুষ্ঠানে অংশ নিতে রাজশাহীর গোদাগাড়ী থেকে এসেছিলেন। রাতের দিকে কৌশলে তাকে বাড়ির বাইরে ডেকে নেওয়া হয়। পরে নির্জন স্থানে নিয়ে নির্যাতনের অভিযোগ ওঠে।
ঘটনার পর তরুণী বিয়েবাড়িতে ফিরে বিষয়টি স্বজনদের জানালে এলাকায় উত্তেজনা তৈরি হয় এবং অভিযুক্তরা পালিয়ে যায়।
পুলিশ জানায়,ভুক্তভোগীর স্বজন বাদী হয়ে মামলা করেছেন। অভিযুক্তদের আদালতে পাঠানো হয়েছে এবং ভুক্তভোগীর স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন করার প্রক্রিয়া চলছে।
পুলিশ জানিয়েছে,ঘটনাটি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে এবং পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল সত্ব www.crimetv24.com কর্তৃক প্রকাশিত।