
নিউজ ডেস্ক:
বাংলাদেশের ১১তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) রাজধানীর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আয়োজিত অনুষ্ঠানে তাকে শপথ পাঠ করান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।
শপথ অনুষ্ঠান সঞ্চালনা করেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি। অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতৃবৃন্দ, কূটনীতিক, ঊর্ধ্বতন কর্মকর্তা ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।
এর মাধ্যমে দীর্ঘ বিরতির পর আবারও সরকার গঠন করলো বাংলাদেশ জাতীয়তাবাদী দল। সর্বশেষ ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত রাষ্ট্র পরিচালনায় ছিল দলটি। প্রায় দুই দশক পর আবারও নির্বাহী ক্ষমতায় প্রত্যাবর্তন করলো বিএনপি।
গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে দলটি। দুই–তৃতীয়াংশের বেশি আসনে জয় পেয়ে এককভাবে সরকার গঠনের পথ সুগম হয়।
নতুন মন্ত্রিসভায় মোট সদস্য সংখ্যা ৫০ জন। এর মধ্যে ২৫ জন পূর্ণমন্ত্রী,২৪ জন প্রতিমন্ত্রী এবং ৩ জন টেকনোক্র্যাট সদস্য রয়েছেন। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন,এই মন্ত্রিসভা গঠন দেশের প্রশাসনিক ও অর্থনৈতিক নীতিতে নতুন দিকনির্দেশনা আনতে
Leave a Reply