1. 24@crimetv24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. admin@crimetv24.com : admin :
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৭:৩৩ অপরাহ্ন

সোনারগাঁয়ের মোগরাপাড়ায় প্রিন্সিপাল শপিং সেন্টারের শুভ উদ্বোধন,বাণিজ্যে নতুন সম্ভাবনার সূচনা।

নিজস্ব প্রতিনিধি :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৬
  • ২২১ বার পঠিত

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া এলাকায় অদ্য বিকেল ৪টায় জাঁকজমকপূর্ণ আয়োজনে প্রিন্সিপাল শপিং সেন্টার-এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মূল্যবান বক্তব্য প্রদান করেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ড্র. মোহাম্মদ এনায়েত উল্লাহ আব্বাসী এবং সম্মানিত আলেম ওয়া সিদ্দিকী পীর সাহেব।
উদ্বোধনী বক্তব্যে অতিথিরা বলেন, আধুনিক সুযোগ-সুবিধা সমৃদ্ধ এই শপিং সেন্টার স্থানীয় ব্যবসা-বাণিজ্যকে গতিশীল করবে এবং কর্মসংস্থানের নতুন ক্ষেত্র তৈরি করবে। এতে এলাকার ক্রেতারা এক ছাদের নিচে প্রয়োজনীয় পণ্য ও সেবা পাওয়ার সুযোগ পাবেন।
অনুষ্ঠানে স্থানীয় ব্যবসায়ী, গণ্যমান্য ব্যক্তি ও এলাকাবাসীর ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। আয়োজকরা জানান, আধুনিক অবকাঠামো ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করে ক্রেতাদের সর্বোচ্চ সেবা দেওয়াই হবে শপিং সেন্টারের মূল লক্ষ্য।
প্রিন্সিপাল শপিং সেন্টারের উদ্বোধনের মধ্য দিয়ে মোগরাপাড়া এলাকায় নতুন বাণিজ্যিক সম্ভাবনার দ্বার উন্মোচিত হলো—এমনটাই মনে করছেন সংশ্লিষ্টরা। স্থানীয়দের পক্ষ থেকে নতুন এ উদ্যোগকে স্বাগত ও অভিনন্দন জানানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল সত্ব www.crimetv24.com কর্তৃক প্রকাশিত।