1. 24@crimetv24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. admin@crimetv24.com : admin :
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৭:৩৩ অপরাহ্ন

প্রশাসনিক দুর্বলতায় থমকে উন্নয়ন-ঢেলে সাজানোর দাবি চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ–এ।

নিজস্ব প্রতিনিধি :
  • আপডেট টাইম : রবিবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১৪২ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি:
বাংলাদেশের বাণিজ্যিক রাজধানী হিসেবে পরিচিত চট্টগ্রাম দীর্ঘদিন ধরেই অবকাঠামো ও নগর ব্যবস্থাপনা সংকটে ভুগছে। বন্দর, শিল্পাঞ্চল,পর্যটন ও প্রবাসী বিনিয়োগে গুরুত্বপূর্ণ এই মহানগরীর পরিকল্পিত উন্নয়নের দায়িত্বে থাকা চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ)–এর প্রশাসনিক দুর্বলতা এখন বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে।
নগর বিশেষজ্ঞদের মতে,সিডিএ’র বিদ্যমান প্রশাসনিক কাঠামো আধুনিক নগর ব্যবস্থাপনার চাহিদার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। কাগজে একাধিক মাস্টারপ্ল্যান, ডিটেইলড এরিয়া প্ল্যান (ড্যাপ) ও আবাসন প্রকল্প থাকলেও বাস্তবায়ন পর্যায়ে রয়েছে ধীরগতি ও সমন্বয়হীনতা।
সংশ্লিষ্টদের অভিযোগ, প্রকল্প অনুমোদনের পর বহু উদ্যোগ বছরের পর বছর ফাইলবন্দি থাকে। জমি অধিগ্রহণ জটিলতা, ইউটিলিটি সংস্থার সঙ্গে সমন্বয়ের অভাব এবং প্রশাসনিক সিদ্ধান্তহীনতায় প্রকল্পগুলো কার্যত অচল হয়ে পড়ে।
বিশেষজ্ঞরা বলছেন, একটি টেকনিক্যাল সংস্থা হওয়া সত্ত্বেও এখানে টেকনিক্যাল সিদ্ধান্তের চেয়ে আমলাতান্ত্রিক প্রক্রিয়া বেশি প্রাধান্য পাচ্ছে। এতে প্রকৌশলীদের সুপারিশ বাস্তবায়নে বাধা তৈরি হচ্ছে এবং উন্নয়ন ব্যাহত হচ্ছে।
নগর পরিকল্পনাবিদদের মতে, সিডিএ’তে দক্ষ জনবল নিয়োগ, বিশেষায়িত প্রশিক্ষণ এবং পারফরম্যান্সভিত্তিক মূল্যায়ন ছাড়া চট্টগ্রামের টেকসই উন্নয়ন নিশ্চিত করা সম্ভব নয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল সত্ব www.crimetv24.com কর্তৃক প্রকাশিত।