
নিজস্বপ্রতিবেদক।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফলে নারায়ণগঞ্জ জেলার পাঁচটি আসনে জোটভিত্তিক ভোটের স্পষ্ট প্রভাব দেখা গেছে। চারটি আসনে বিএনপি প্রার্থীরা জয় পেলেও একটি গুরুত্বপূর্ণ আসনে এনসিপি প্রার্থীর বিজয় স্থানীয় রাজনীতিতে নতুন ভারসাম্য তৈরি করেছে।
রূপগঞ্জ, আড়াইহাজার, সোনারগাঁও–সিদ্ধিরগঞ্জ এবং নারায়ণগঞ্জ সদর–বন্দর অঞ্চলে ধানের শীষ প্রতীকের প্রার্থীরা শক্ত অবস্থান ধরে রেখেছেন। প্রতিটি আসনেই ভোটের ব্যবধান ছিল উল্লেখযোগ্য, যা সংগঠিত ভোটব্যাংক ও মাঠ পর্যায়ের প্রচারণার প্রতিফলন বলে মনে করছেন পর্যবেক্ষকরা।
ফতুল্লা আসনে এনসিপি প্রার্থীর জয় সবচেয়ে বেশি আলোচিত হয়েছে। ১১ দলীয় জোটের সমর্থন ও প্রতীকভিত্তিক ভোট একত্রিত হওয়ায় এই আসনে ফলাফল ভিন্ন দিকে গেছে বলে রাজনৈতিক বিশ্লেষকদের ধারণা।
নারায়ণগঞ্জ–৫ আসনে ত্রিমুখী প্রতিদ্বন্দ্বিতা হলেও শেষ পর্যন্ত বিএনপি প্রার্থী এগিয়ে থাকেন। স্বতন্ত্র প্রার্থীর উল্লেখযোগ্য ভোট পাওয়াও আলোচনায় এসেছে।
অন্যদিকে জেলার পাঁচটি আসনে অনুষ্ঠিত গণভোটে‘হ্যাঁ’ ভোট ‘না’ভোটের তুলনায় প্রায় তিনগুণ বেশি পড়েছে—যা ভোটারদের অংশগ্রহণ ও মতামতের স্পষ্ট ইঙ্গিত দেয়।
নির্বাচনের এই ফলাফলকে কেন্দ্র করে নারায়ণগঞ্জে নতুন রাজনৈতিক কৌশল, জোট গঠন এবং ভবিষ্যৎ নেতৃত্ব নিয়ে আলোচনা আরও জোরালো হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
Leave a Reply