1. 24@crimetv24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. admin@crimetv24.com : admin :
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০২:১৫ অপরাহ্ন

রাজশাহী মহানগর ফারিয়ার দ্বিবার্ষিকী সম্মেলন অনুষ্ঠিত।

Reporter Name
  • আপডেট টাইম : শনিবার, ২৪ জানুয়ারি, ২০২৬
  • ১৯৫ বার পঠিত

রাজশাহী মহানগর ফারিয়ার (বাংলাদেশ ফার্মাসিউটিক্যালস রিপ্রেজেনটেটিভ এসোসিয়েশন) আয়োজনে দ্বিবার্ষিকী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৪ জানুয়ারি ২০২৫) সকাল ৯টা থেকে রাজশাহী বোটানিক্যাল গার্ডেন চিড়িয়াখানায় অনুষ্ঠিত এ সম্মেলনে সভাপতিত্ব করেন আরিফুল ইসলাম রতন।
সম্মেলনের প্রথম পর্বে ফারিয়ার সাবেক ও বর্তমান নেতৃবৃন্দ শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন এবং পূর্বের মহানগর কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। শুভেচ্ছা বক্তব্য দেন এরিয়া ম্যানেজার মিজানুর রহমান মিজান,জাহাঙ্গীর,নাসির, মোস্তফা,সুলতান,ফারিয়ার উপদেষ্টা আরিফুল ইসলাম মাসুম, প্রতিষ্ঠাকালীন সাবেক প্রধান উপদেষ্টা সাংবাদিক হুমায়ুন কবীর, সাবেক সভাপতি শামসসহ সংগঠনের নেতৃবৃন্দ।
পরে অনুষ্ঠিত নির্বাচনে সভাপতি,সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক পদে দুইজন করে প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। ভোটগ্রহণ শেষে সভাপতি নির্বাচিত হন মো. শামস উদ্দীন আহম্মেদ নয়ন,সাধারণ সম্পাদক মাসুদ আলম নয়ন এবং সাংগঠনিক সম্পাদক মাসুদ রানা। ভোট গণনা পরিচালনা করেন ফারিয়ার সাবেক উপদেষ্টা হুমায়ুন কবীর।
মধ্যাহ্নভোজের পর সদস্যদের অংশগ্রহণে বিভিন্ন প্রতিযোগিতা, র‍্যাফেল ড্র,বিজয়ীদের পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সম্মেলনে প্রায় ৭০০ জন সদস্য অংশগ্রহণ করেন।
সম্মেলন সফল করতে রাজশাহী মহানগর কমিটির সকল সদস্য সার্বিক সহযোগিতা করেন।
উল্লেখ্য,ফারিয়া ২০১৫ সালে দেশের ওষুধ কোম্পানির রিপ্রেজেনটেটিভদের বিভিন্ন দাবি আদায়ের লক্ষ্যে গঠিত হয়।
নবনির্বাচিত সভাপতি,সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকের সাথে সম্মেলনের সভাপতি আরিফুল ইসলাম রতন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল সত্ব www.crimetv24.com কর্তৃক প্রকাশিত।