
ইন্ডাস্ট্রিয়াল পুলিশ হেডকোয়ার্টার্স,উত্তরা,ঢাকার ডিআইজি (অপারেশন ও ক্রাইম) জনাব মোঃ আবু কালাম সিদ্দিক আজ বৃহস্পতিবার (২২ জানুয়ারি ২০২৬) সকাল ১১টায় ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-১,ঢাকার পুলিশ লাইন্স পরিদর্শন করেছেন।
পরিদর্শনকালে তিনি পুলিশ লাইন্সের বিভিন্ন অফিস কক্ষ, প্রশাসনিক শাখা ও ব্যারাক ঘুরে দেখেন এবং কর্মকর্তা–কর্মচারীদের সুযোগ-সুবিধা,শৃঙ্খলা ও সার্বিক কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন। এ সময় তিনি দায়িত্ব পালনে পেশাদারিত্ব, সততা ও শৃঙ্খলা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।
পরবর্তীতে ডিআইজি মহোদয় বেসিক ইন্ডাস্ট্রিয়াল ইন্টেলিজেন্স কোর্সের সমাপনী ও সনদপত্র বিতরণ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-১, ঢাকার পুলিশ সুপার জনাব মোহাম্মদ মোমিনুল ইসলাম ভূইয়া, পিপিএম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইন্ডাস্ট্রিয়াল পুলিশ হেডকোয়ার্টার্সের অ্যাডিশনাল ডিআইজি (ইন্টেলিজেন্স) জনাব মোঃ কফিল উদ্দিন এবং সহকারী পুলিশ সুপার (ইন্টেলিজেন্স) জনাব মরিয়ম আক্তার পিংকি।
অনুষ্ঠান শেষে ডিআইজি আবু কালাম সিদ্দিক প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করেন এবং শিল্পাঞ্চলের আইনশৃঙ্খলা রক্ষা ও গোয়েন্দা তথ্য সংগ্রহে দক্ষতার সঙ্গে কাজ করার আহ্বান জানান।
এ সময় ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-১,ঢাকার অতিরিক্ত পুলিশ সুপার,সহকারী পুলিশ সুপারসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
Leave a Reply