1. 24@crimetv24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. admin@crimetv24.com : admin :
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৪:১১ অপরাহ্ন

শ্রীপুরে ভাঙারি দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ড,পুড়ে ছাই ২টি ট্রাক,ক্ষতি অর্ধ কোটি টাকা।

Reporter Name
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫
  • ৩৮৪ বার পঠিত

স্টাফ রিপোর্ট | গাজীপুর:

গাজীপুরের শ্রীপুর উপজেলায় পল্লী বিদ্যুতের চরম অবহেলার কারণে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে একটি ভাঙারি দোকান ও পাশে থাকা দুটি ট্রাক সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের দাবি, এ ঘটনায় প্রায় অর্ধ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

বুধবার (১৮ ডিসেম্বর) দিবাগত রাত আনুমানিক দেড়টার দিকে শ্রীপুর উপজেলার জৈনাবাজার সংলগ্ন নগর হাওলা এলাকায় ঢাকা–ময়মনসিংহ মহাসড়কের পাশে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে,মহাসড়কের পাশে অবস্থিত পল্লী বিদ্যুতের একটি হাই ভোল্টেজ লাইনের ফিউজ থেকে আগুনের ফুলকি ছিটকে নিচে থাকা ভাঙারি দোকানে পড়ে। মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে দোকানের পাশেই দাঁড়িয়ে থাকা দুটি ট্রাকে। দ্রুত আগুন ভয়াবহ রূপ ধারণ করলে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

আগুনের লেলিহান শিখা দেখতে পেয়ে স্থানীয় বাসিন্দারা ঘর থেকে বেরিয়ে এসে আগুন নেভানোর চেষ্টা করেন। খবর পেয়ে মাওনা ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করে। প্রায় আধা ঘণ্টার চেষ্টায় ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। তবে ততক্ষণে ভাঙারি দোকানের মালামাল ও দুটি ট্রাক সম্পূর্ণ পুড়ে যায়।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ও প্রত্যক্ষদর্শীরা জানান,দোকানে থাকা মূল্যবান ভাঙারি মালামাল এবং দুটি বড় ট্রাক পুড়ে যাওয়ায় আনুমানিক ৫০ লাখ টাকা বা অর্ধ কোটি টাকার সমপরিমাণ ক্ষতি হয়েছে। গভীর রাতে ঘটে যাওয়া এই অগ্নিকাণ্ডে এলাকায় শোক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।

এলাকাবাসীর অভিযোগ,পল্লী বিদ্যুতের লাইনে দীর্ঘদিন ধরে ত্রুটি থাকলেও তা মেরামত ও নিয়মিত তদারকি করা হয়নি। এর ফলেই এই ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে। তারা দ্রুত ঘটনার সুষ্ঠু তদন্ত এবং ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের যথাযথ ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল সত্ব www.crimetv24.com কর্তৃক প্রকাশিত।