1. 24@crimetv24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. admin@crimetv24.com : admin :
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৫:৩২ অপরাহ্ন

গাজীপুর-১ আসনে ধানের শীষের প্রার্থী মজিবুর রহমানের পথসভা দিয়ে নির্বাচনী প্রচারণার সূচনা।

বিশেষ প্রতিনিধি :
  • আপডেট টাইম : শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০২৫
  • ২৬১ বার পঠিত

মোঃ সুলতান মাহমুদ,স্টাফ রিপোর্ট

গাজীপুর-১ আসনে বিএনপির মনোনীত প্রার্থী,জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও কালিয়াকৈর পৌরসভার সাবেক মেয়র মজিবুর রহমান শুক্রবার থেকে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু করেছেন।দলের প্রতীক‘ধানের শীষ’নিয়ে তিনি সকাল থেকে কোনাবাড়ী,মৌচাক,সফিপুর,পল্লী বিদ্যুৎ মোড় ও কালিয়াকৈর বাসস্ট্যান্ড এলাকায় ধারাবাহিক পাঁচটি পথসভায় অংশ নেন।

পথসভাগুলোতে স্থানীয় নেতা-কর্মী,বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ এবং সাধারণ জনগণ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। প্রতিটি স্থানে প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন জানান বিএনপির নেতাকর্মীরা। তারা ধানের শীষকে বিজয়ী করতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

এই মনোনয়ন গাজীপুর-১আসনের নিবেদিতপ্রাণ নেতাকর্মীদের উৎসর্গ— মজিবুর রহমান।

পথসভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপির মনোনীত প্রার্থী মজিবুর রহমান বলেন,বিএনপির এই মূল্যবান মনোনয়নটি আমি আমার গাজীপুর-১ আসনের সকল নিবেদিতপ্রাণ নেতা-কর্মীর প্রতি উৎসর্গ করলাম। আপনাদের ভালোবাসা ও সমর্থনই আমাকে মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে শক্তি যোগায়।
তিনি আরও বলেন,রাজনীতি মানুষের সেবার ক্ষেত্র— তাই ন্যায়,সততা ও উন্নয়নের রাজনীতি প্রতিটি নাগরিকের দোরগোড়ায় পৌঁছে দিতে কাজ করতে চান।
খালেদা জিয়ার সুস্থতা কামনা ও গণতন্ত্র পুনরুদ্ধারের প্রতিশ্রুতি।
মজিবুর রহমান দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করেন এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনকে বেগবান করার প্রতিশ্রুতি দেন। তিনি জনগণের দোয়া,সমর্থন ও অংশগ্রহণ কামনা করেন।
বিপুল জনসমাগমে উচ্ছ্বাস–আশাবাদ।
প্রতিটি পথসভায় বিপুল জনসমাগম লক্ষ্য করা যায়, যা তার প্রার্থিতা ঘিরে নেতাকর্মী ও সাধারণ মানুষের উচ্ছ্বাসের প্রতিফলন বলে মনে করছেন স্থানীয় পর্যবেক্ষকরা। জনসম্পৃক্ততা দেখে বিএনপি নেতাকর্মীরা আরও আশাবাদী হয়ে উঠেছেন।
দিনব্যাপী পথসভা শেষে কালিয়াকৈর বাসস্ট্যান্ডে সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করেন সাবেক মেয়র মজিবুর রহমান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল সত্ব www.crimetv24.com কর্তৃক প্রকাশিত।