1. 24@crimetv24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. admin@crimetv24.com : admin :
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৫:৩১ অপরাহ্ন

প্রেস রিলিজ।

বিশেষ প্রতিনিধি :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর, ২০২৫
  • ৩৪৪ বার পঠিত

বিশেষ প্রতিনিধি:
ফতুল্লায় র‍্যাব-১১ এর বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা ও গাঁজাসহ ১ মাদক ব্যবসায়ী গ্রেফতার।

র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-১১ দায়িত্বপূর্ণ এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখা ও অপরাধ দমনে ধারাবাহিক সাফল্য অর্জন করেছে। গত ০৫ আগস্ট ২০২৪ থেকে এ পর্যন্ত বিভিন্ন অভিযানে র‍্যাব-১১ মোট ২৯৭ জন চাঞ্চল্যকর অপরাধী, তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী ০১ জন, আরসা সদস্য ১৫ জন,জঙ্গি ২ জন,হত্যা মামলার ১৯০ আসামি, ধর্ষণ মামলার ১০১ আসামিসহ বিভিন্ন অপরাধে মোট প্রায় ৫৯৮ জনকে গ্রেফতার করেছে। এছাড়া ১২৬টি অস্ত্র, ১৩৯৭ রাউন্ড গোলাবারুদ ও বিপুল পরিমাণ মাদক উদ্ধার করা হয়েছে।

মাদকবিরোধী বিশেষ অভিযান,মাদকদ্রব্য নিয়ন্ত্রণে র‍্যাব-১১ নিয়মিত অভিযান পরিচালনা করছে। এরই অংশ হিসেবে গোপন তথ্যের ভিত্তিতে ০৩ ডিসেম্বর ২০২৫ তারিখ নারায়ণগঞ্জের ফতুল্লা থানাধীন পিলকুনী পাঁচতলা এলাকায় সিপিসি-১, র‍্যাব-১১ এর একটি আভিযানিক দল বিশেষ অভিযান পরিচালনা করে।

অভিযানে একটি ভাড়াবাড়ির নিচতলা থেকে ২,৪০০ পিস ইয়াবা, ১কেজি গাঁজা ও ১,৫৩,০৭০ টাকা উদ্ধার করা হয়। এসময় পেশাদার মাদক ব্যবসায়ী—মোঃ জহিরুল ইসলাম সাহন (২৫)।পিতা:মোঃ শাহ আলম খান।
সাং:সিরাজদিখান,মুন্সিগঞ্জ।বর্তমান ঠিকানা: পিলকুনী পাঁচতলা,ফতুল্লা,নারায়ণগঞ্জ—কে গ্রেফতার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃত জহিরুল একটি সংঘবদ্ধ মাদক চোরাচালান চক্রের সক্রিয় সদস্য। সে সীমান্ত এলাকা থেকে বড় চালান সংগ্রহ করত এবং নারায়ণগঞ্জ, ঢাকা ও আশপাশের জেলায় সরবরাহ করত। তার মাধ্যমে মাদক সিন্ডিকেটের অন্যান্য সদস্যদের বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে ফতুল্লা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
মাদক চক্রের অন্যান্য সদস্যদের গ্রেফতারে র‍্যাব-১১ এর গোয়েন্দা নজরদারি ও আভিযানিক তৎপরতা অব্যাহত রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল সত্ব www.crimetv24.com কর্তৃক প্রকাশিত।