1. 24@crimetv24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. admin@crimetv24.com : admin :
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৫:৩২ অপরাহ্ন

কাঁচপুর ইউনিয়নের ৫ নং ওয়ার্ডে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত।

তাছলিমা পপি : নিজস্ব প্রতিবেদক।
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫
  • ৩৪৬ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি:

নারায়ণগঞ্জের কাঁচপুর ইউনিয়নের ৫ নং ওয়ার্ড সেনপাড়ায় বিএনপির উদ্যোগে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় এক মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ (মঙ্গলবার) দুপুর ২টায় স্থানীয় এলাকাবাসীর উপস্থিতিতে এ দোয়া মাহফিল সম্পন্ন হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,কাঁচপুর ইউনিয়ন বিএনপির সভাপতি হাজী সেলিম হক রুমি,সহ-সভাপতি পীর মোঃপিরু,৫ নং ওয়ার্ডের নেতৃবৃন্দ ফজল হোসেন,কামাল সাউদ,নাসির সরদার,দিন ইসলাম,আমানুল্লাহ এবং নবীর হোসেন দুলাল সাউদ সহ স্থানীয় বিএনপি নেতাকর্মীরা।

দোয়া মাহফিলে বক্তারা বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনা করেন এবং দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। স্থানীয় মুসল্লিদের অংশগ্রহণে অনুষ্ঠানস্থল ছিল অত্যন্ত শান্তিময় ও আধ্যাত্মিক পরিবেশমণ্ডিত।
অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারীদের মাঝে তবারক বিতরণ করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল সত্ব www.crimetv24.com কর্তৃক প্রকাশিত।