
বিশেষ প্রতিবেদন:
মুন্সীগঞ্জ সদর উপজেলার মোল্লাকান্দি ইউনিয়নের পূর্ব মাকহাটী এলাকা—যেখানে বহু বছর ধরে নাম শুনলেই মানুষ আতঙ্কে কেঁপে উঠত,তিনি মিল্টন মল্লিক। সন্ত্রাস,চাঁদাবাজি, অস্ত্রের মহড়া—সব মিলিয়ে এই ব্যক্তি গড়ে তুলেছিলেন এক অনিয়ন্ত্রিত অপরাধ সাম্রাজ্য।রবিবার বিকেলে র্যাবের সফল অভিযানে তার গ্রেফতারের মধ্য দিয়ে শেষ হলো দুই দশকেরও বেশি সময়ের ভয়ঙ্কর অধ্যায়।
স্থানীয়দের অভিযোগ—তার নিয়ন্ত্রিত ক্যাডার গ্রুপ অস্ত্র দেখিয়ে ব্যবসায়ী,কৃষক,এমনকি ছাত্র–যুবকদেরও ভয় দেখিয়ে চাঁদা আদায় করত।
৩১ অক্টোবরের অভিযানে তার বাড়ি থেকে ৭টি ককটেল ও সুইচ গিয়ার অস্ত্র উদ্ধারে তার ক্ষমতার পরিধি জাতীয় আলোচনায় আসে।
ছায়া অনুসন্ধানে থাকা র্যাব জানতে পারে, গ্রেফতারি পরোয়ানাভুক্ত এই সন্ত্রাসী যশলং এলাকায় অবস্থান করছে। এরপর বিকেল ৪:৩০ মিনিটে তাকে লক্ষ্য করে র্যাব-১১ এর বিশেষ দল অভিযান চালায়—যেখানে একটিও গুলি ছোড়া ছাড়াই তাকে গ্রেফতার করা সম্ভব হয়।

একাধিক চুরি–ডাকাতি চক্রের নেতৃত্ব,মাদক পাচার নেটওয়ার্ক।
বিস্ফোরক রাখার অভিযোগ,এলাকায় ভয়ভীতি প্রদর্শন ও আধিপত্য বিস্তার।২০টি মামলার আসামি কিন্তু দীর্ঘদিন ধরেই পলাতক।
চলমান সন্ত্রাসী কর্মকাণ্ডের কারণে স্থানীয় বাসিন্দারা বহুবার গণমাধ্যমে সরব হয়েছিলেন।
সন্ধ্যায় তাকে সদর থানায় হস্তান্তরের পর এলাকাজুড়ে স্বস্তির বাতাস বইতে শুরু করেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে স্থানীয় তরুণ,ব্যবসায়ী ও সাধারণ মানুষ গ্রেফতারকে,এলাকাবাসীর বহু বছরের অপেক্ষার ফল,বলে মন্তব্য করছেন।
Leave a Reply